জাতীয়

৮ কোটি টাকার ফসল বাঁচায় ব্যাঙ

নিজস্ব প্রতিবেদক: একটি ব্যাঙ সাত বছরের মতো বাঁচে। সেটি তার জীবনকালে যে ক্ষতিকর পোকা খায় এতে প্রায় আট কোটি টাকার ফসল রক্ষা পায়। সে হিসেবে ব্যাঙ পরিবেশের ভারসাম্য রক্ষায় পাশাপাশি কৃষকের প্রায় আট কোটি টাকার ফসল রক্ষা করে। এছাড়া যে এলাকায় ব্যাঙ বেশি সেখানে মশার উপদ্রব কম হয়।

এদিকে, একটি পেঁচা ২৫ বছরের মতো বাঁচে। সেটি ইঁদুর খেয়ে বাঁচে। প্রতি পেঁচা যে ইঁদুর নিধন করে এতে ৯৬ লাখ টাকার ফসল রক্ষা পায়।

বৃহস্পতিবার বন্য প্রাণী অপরাধ দমন ইউনিটের আয়োজনে ও কুমিল্লা বন বিভাগের সহায়তায় পরিযায়ী পাখি ও বন্য প্রাণী বিষয়ক সচেতনতামূলক সভায় বক্তারা এ সব কথা বলেন।
বৃহস্পতিবার কুমিল্লার লালমাই উদ্ভিদ উদ্যানে তরুণ বন্য প্রাণী প্রেমী ও শিক্ষার্থীদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান বক্তা ছিলেন বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিচালক এ এস এম জহির উদ্দিন আকন। আলোচনা করেন কুমিল্লার বিভাগীয় বন কর্মকর্তা কাজী মুহাম্মদ নূরুল করিম।

বক্তরা আরও বলেন, বন্যপ্রাণী ও পাখিকে নিজেদের খুশি মতো চলতে দিন। তাদের নিধন করবেন না। করলে পরিবেশ বিপর্যয় ঘটবে। অযথা বন্য প্রাণী ও পাখি হত্যা করা কিংবা কোনো প্রকার ক্ষতিসাধন করা আইনত দণ্ডনীয় অপরাধ। কেউ যদি বন্য প্রাণী হত্যা করতে চায় কিংবা আটকে রাখে, আমাদের খবর দিবেন। অভিযোগ পেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা