জাতীয়

বনানীতে ক্যাপ্টেন নওশাদের দাফন সম্পূর্ণ

নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পাইলট ক্যাপ্টেন নওশাদ আতাউল কাইউমের দাফন সম্পূর্ণ হয়েছে।

বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর বনানী কবরস্থানে বোন ও মায়ের কবরে সমাহিত করা হয় তাকে। তার আগে সেখানে দ্বিতীয় জানাজা হয়।

স্বজনরা জানান, বনানী কবরস্থানে মা নাসিমুস সুবা মুকুল ও বোন রাবেয়া খাতুন মিমুকে দাফনের জায়গায় সমাহিত করা হয় পাইলট নওশাদকে।

মাত্র এক বছর বয়সে ১৯৮০ সালে মারা গিয়েছিল নওশাদের বোন মিমু। তখন তাকে সমাহিত করা হয় বনানী কবরস্থানে। সেই কবরে পরে ২০১২ সালে সমাহিত করা হয় তাদের মাকে। বৃহস্পতিবার মায়ের কবরেই নওশাদকে সমাহিত করা হয়।

নওশাদের বাবার বন্ধু ক্যাপ্টেন আব্দুল মাজিদ জানান, বেলা তিনটায় বনানী কবরস্থানে নওশাদের দ্বিতীয় জানাজা হয়। এরপর মায়ের কবরে সমাহিত করা হয় তাকে।

নওশাদের প্রতি শ্রদ্ধা জানাতে দাফনের পূর্ব মুহূর্তে সেখানে পৌঁছান চিত্রনায়ক ফেরদৌস। তিনি বলেন, ওর জানাজায় অংশ নিতে পারিনি। তাই এখানে ছুটে এসেছি। নওশাদের কবরের পাশে বেশ কিছুক্ষণ সময় কাটান ফেরদৌস।

দুপুরে বিমানের প্রধান কার্যালয় বলাকার সামনে পাইলট নওশাদের প্রথম জানাজা হয়। জোহরের নামাজের পর জানাজা শেষে মরদেহ নেয়া হয় বনানী কবরস্থানে। সেখানে উপস্থিত ছিলেন সহকর্মী, স্বজন, বন্ধু ও শুভাকাঙ্ক্ষীরা।

ভারত থেকে দেশে আনার পর পাইলট নওশাদের মরদেহ উত্তরার বাসায় ছিল দুপুর সোয়া ১টা পর্যন্ত। এরপরই নেয়া হয় কর্মস্থল বিমান বাংলাদেশ এয়ালাইনসের কার্যালয়ে।

নওশাদের মরদেহ বৃহস্পতিবার সকালে দেশে আনা হয়। ভারতের নাগপুর থেকে বিমানের বিজি-০০২৬ ফ্লাইটে সকাল ৯টা ১১ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মরদেহ আনা হয়।

সান নিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা