জাতীয়

কুমিল্লা-৭ আসনের উপনির্বাচন ৭ অক্টোবর

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা-৭ আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৭ অক্টোবর। গত ৩০ জুলাই কুমিল্লা-৭ আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য অধ্যাপক আলী আশরাফ মারা যাওয়ায় আসনটি শূন্য হয়।

বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) সচিবালয়ে কমিশন সভা শেষে ইসি সচিব হুমায়ুন কবীর খোন্দকার এ তফসিল ঘোষণা করেন।

ইসি সচিব জানান, ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৩ সেপ্টেম্বর, প্রার্থিতা বাছায় ১৪ সেপ্টেম্বর, প্রার্থিতা প্রত্যাহার ১৯ সেপ্টেম্বর এবং প্রতীক বরাদ্দ ২০ সেপ্টেম্বর।

এই আসনের উপনির্বাচন ইলেকট্রনিক ভোটিং মেশিন-ইভিএমে অনুষ্ঠিত হবে বলেও তিনি জানান।

একই কারণে শূন্য হওয়া উপজেলা পরিষদের ৯টির চেয়ারম্যান পদে, ৫টির ভাইস চেয়ারম্যান পদে, রাজশাহীর একটা পৌরসভার চেয়ারম্যান পদে, পৌরসভাটির ৫টি কাউন্সিলর পদে ও সিটি করপোরেশনের পাঁচটি কাউন্সিলর পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।


সান নিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা