জাতীয়

অক্সিজেনের প্ল্যান্ট আসছে ২ সেপ্টেম্বর

কূটনৈতিক প্রতিবেদক: করোনা আক্রান্ত রোগীর চিকিৎসায় অতি জরুরি অক্সিজেনের চাহিদা মেটাতে মেডিকেল অক্সিজেন তৈরির দুটি প্ল্যান্ট নিয়ে বাংলাদেশের উদ্দেশে যাত্রা শুরু করেছে ভারতীয় নৌবাহিনীর জাহাজ।

গত ৩০ আগস্ট অন্ধ্রপ্রদেশ রাজ্যের বিশাখাপত্তনম বন্দর থেকে চট্টগ্রাম বন্দরের উদ্দেশে যাত্রা করে ভারতীয় নৌসেনার জাহাজ আইএনএস সাবিত্রী। ২ সেপ্টেম্বর তা বাংলাদেশে পৌঁছাবে। বাংলাদেশের সামরিক ও বেসামরিক দুটি সংস্থার হাতে উপহার হিসেবে এই দুটি মেডিকেল অক্সিজেন প্ল্যান্ট তুলে দেয়া হবে।

ভারতীয় নৌবাহিনী সূত্রে জানা গেছে, আইএনএস সাবিত্রীতে দুটি ৯৬০ এলপিএমের মেডিক্যাল অক্সিজেন প্ল্যান্ট পাঠানো হয়েছে। এ ছাড়া করোনা চিকিৎসায় ব্যবহৃত বিভিন্ন ওষুধও পাঠানো হয়েছে। একটি অক্সিজেন প্ল্যান্ট বাংলাদেশ নৌবাহিনী এবং অপরটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালকে দেয়া হবে।

এর আগে ভারতীয় নৌসেনার জাহাজ আইএনএস শক্তি ১০০ টন তরল মেডিকেল অক্সিজেন শ্রীলঙ্কার কলম্বোয় পাঠিয়েছিল। আইএনএস আর্যভট্টও ইন্দোনেশিয়া, ভিয়েতনাম ও থাইল্যান্ডে চিকিৎসাসামগ্রী সরবরাহে কাজ করছে। এবার এ কাজে যুক্ত হয়েছে আইএনএস সাবিত্রী।

আইএনএস সাবিত্রী সম্পূর্ণ দেশিয় প্রযুক্তিতে তৈরি উপকূলরক্ষী জাহাজ। বিশাখাপত্তনমের ইস্টার্ন নেভাল কমান্ড এই জাহাজটি তৈরি করেছে।

এর আগেও সড়ক ও রেলপথে বাংলাদেশে অক্সিজেন পাঠিয়েছিল ভারত। বেনাপোল সীমান্ত দিয়ে ২০০ টন তরল মেডিক্যাল অক্সিজেন পাঠানো হয়েছিল। লকডাউনের কারণে আন্তর্জাতিক সীমান্ত কিছুদিন বন্ধ থাকলেও সেই বিধিনিষেধ কিছুটা শিথিল হতেই অক্সিজেন সরবরাহ শুরু হয়। এ ছাড়া রেলপথেও ভারত থেকে ১ হাজার ৬১৭ মেট্রিক টন অক্সিজেন পাঠানো হয়েছে বাংলাদেশে। বন্দর ও কাস্টমসের হাসপাতাল ও ক্লিনিকে এসব অক্সিজেন সরবরাহ করা হয়েছে।

বাংলাদেশের স্বাস্থ্য দপ্তর সূত্রেও জানানো হয়েছে, দেশে করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসায় অক্সিজেনের চাহিদা বেড়ে যাওয়ায় অক্সিজেনের আমদানি বাড়ানো হয়েছে। ভারত যে অক্সিজেন উৎপাদন করে তার বড় একটি অংশ বাংলাদেশে রপ্তানি করা হয়। এদিকে বাংলাদেশও অক্সিজেন চাহিদার প্রায় সবটুকু আমদানি করে ভারত থেকে।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা