জাতীয়

শতভাগ বিদ্যুতায়িত হয়েছে ৪৬১ উপজেলা 

নিজস্ব প্রতিবেদক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানিয়েছেন, দেশের ৪৬১ টি উপজেলা শতভাগ বিদ্যুতায়িত হয়েছে। বুধবার (১ সেপ্টেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে সংরক্ষিত আসনের মমতা হেনা লাভলীর প্রশ্নে প্রতিমন্ত্রী এ তথ্য জানান।

এর আগে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হলে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।

মমতা হেনা লাভলীর প্রশ্নে প্রতিমন্ত্রী জানান, দেশের শতকরা ৯৯ দশমিক ৫ ভাগের বেশি জনগণকে শতভাগ বিদ্যুতায়নের আওতায় আনা সম্ভব হয়েছে। পার্বত্য চট্টগ্রামের কিছু দুর্গম অফগ্রিড এলাকা ছাড়া মুজিববর্ষে গ্রিড-অফগ্রিড নির্বিশেষে শতভাগ বিদ্যুতায়ন কার্যক্রম নিশ্চিতের রোডম্যাপ প্রণয়নপূর্বক নিবিড় তদারকির মাধ্যমে বাস্তবায়ন হচ্ছে।

সরকার দলীয় এমপি কাজিম উদ্দিন আহম্মেদ প্রশ্নের জবাবে বিদ্যু প্রতিমন্ত্রী বলেন, ২০২০-২১ অর্থবছরের দেশে উৎপাদিত বিদ্যুতের ৫৬ দশমিক ৪২ ভাগ আবাসিক খাতে, ১০ দশমিক ৫৮ ভাগ বাণিজ্যিক খাত এবং ২৮ দশমিক ৪০ ভাগ শিল্পখাতে ব্যবহার হয়েছে।

তিনি জানান, চলমান শতভাগ বিদ্যুতায়নের কার্যক্রমের কারণে আবাসিক খাতে বিদ্যুতের ব্যবহার বেড়েছে। সরকারের বিভিন্ন কার্যক্রম ও ইকোনোমিক জোনগুলো পর্যায়ক্রমে চালু হলে শিল্প খাতেও বিদ্যুতের ব্যবহারে পর্যায়ক্রমে বাড়বে।

সরকার দলীয় এমপি নুরন্নবী চৌধুরী প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, বিদ্যুৎ খাতের উন্নয়ন ও ভবিষ্যতে ক্রমবর্ধমান বিদ্যুতের চাহিদা বিবেচনা করে ২০২১ সালের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতার লক্ষ্যমাত্রা ২৪ হাজার মেগাওয়াট নির্ধারণ করা হয়েছিলো। বিগত ১২ বছরে ক্ষমতা বৃদ্ধি পেয়ে ক্যাপটিভ ও নবায়নযোহ্য জ্বালানিসহ ২৫ হাজার ২৩৫ মেগাওয়াটে উন্নীত হওয়ার মাধ্যমে নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া- ৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ এবাদুল করিমের এক প্রশ্নের জবাবে নসরুল হামিদ বলেন, দেশিয় গ্যাসক্ষেত্রগুলো থেকে গ্যাস উৎপাদন দৈনিক প্রায় ২ হাজার ৪৮৪ মিলিয়ন ঘনফুট।

তিনি জানান, আটটি গ্রাহক শ্রেণিতে সংরক্ষিত অনুমোদিত গ্যাস লোড অনুযায়ী দেশে প্রাকৃতিক গ্যাসের বর্তমান চাহিদার দৈনিক প্রায় ৩ হাজার ৭০০ মিলিয়ন ঘনফুট। পেট্টোবাংলার অধীন ছয়টি গ্যাস বিতরণ কোম্পানির মাধ্যমে বিদ্যুৎ ক্যাপটিভ পাওয়ার, শিল্প, সারকারখানা, সিএনজি, গৃহস্থালী, বাণিজ্যিক ও চা বাগান শ্রেণিতে গ্যাস সরবরাহ করা হচ্ছে।

তিনি জানান, চাহিদার তুলনায় দেশিয় গ্যাসক্ষেত্র সমূহের উৎপাদন কম হওয়ায় এলএনজি আমদানির মাধ্যমে ঘাটতি পূরণের চেষ্টা করা হচ্ছে। চলতি আগস্ট মাসে দৈনিক প্রায় ৭১১ মিলিয়ন ঘনফুট আর এলএনজি জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। অর্থাৎ বর্তমানে দেশে দৈনিক প্রায় তিন হাজার ৯৫ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হচ্ছে।

বরিশাল- ৬ আসনের সংসদ সদস্য নাসরিন জাহান রতনার এক প্রশ্নে প্রতিমন্ত্রী বলেন, প্রাকৃতিক গ্যাস নিরাপত্তা বিধিমালা ১৯৯১ ধারা নম্বর ৩১ অনুযায়ী মাটির তলদেশে স্থাপিত এক ইঞ্চি ব্যাসের গ্যাস লাইনের গাত্র হইতে সংরক্ষণীয় পূর্তকর্ম অর্থাৎ ভবন নির্মাণের জন্য নির্ধারিত দূরত্ব ২ মিটার।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা