জাতীয়

অবৈধ দখলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে

নিজস্ব প্রতিবেদক: ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) মেয়র মো.আতিকুল ইসলাম বলেছেন, সকল অন্যায় ও অবৈধ দখলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে, সবাই মিলে প্রকৃতিকে রক্ষা করতে হবে।

বুধবার (১ সেপ্টেম্বর) সকালে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ উপলক্ষ্যে কুড়িল ফ্লাইওভার লেকে মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে ডিএনসিসি এলাকায় মৎস্য অবমুক্তকরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করার পর প্রধান অতিথির বক্তৃতায় ডিএনসিসি মেয়র একথা বলেন।

মেয়র আতিকুল ইসলাম বলেন, এবারের জাতীয় মৎস্য সপ্তাহের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে "বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি"। এই প্রতিপাদ্যটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও সময়োপযোগী। আমরা মাছে ভাতে বাঙ্গালী, আমাদের প্রতিদিনের খাদ্য তালিকায় প্রায় ৬০ শতাংশ প্রাণিজ আমিষের জোগান দেয় মাছ।
ডিএনসিসি মেয়র বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার সময়োপযোগী বিভিন্ন পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়নের ফলেই বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে সক্ষম হয়েছে।

ডিএনসিসি মেয়র বলেন, গুলশান, বনানী ও বারিধারার মতো অভিজাত এলাকার বিলাসবহুল ভবনগুলোর পয়ঃনিষ্কাশন লাইন পাইপের মাধ্যমে জলাশয়ে উন্মুক্ত করে দেয়া হয়েছে যা পরিবেশের জন্য খুবই ক্ষতিকর। আগামী শীতকালেই জলাশয়ে উন্মুক্ত করা পয়ঃনিষ্কাশন লাইনের পাইপগুলো কলাগাছ দিয়ে বন্ধ করে দেয়া হবে। নগরীর জলাবদ্ধতা সমস্যা সমাধানকল্পে কল্যাণপুরে সুপরিকল্পিত জলাধারের জন্য অধিগ্রহণকৃত ১৭৩ একর জমির মধ্যে ১৭০ একর জমিই অবৈধ দখলে রয়েছে, যা খুবই দুঃখজনক।

তিনি বলেন, অবৈধ দখলদারদের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় অবৈধ দখলে থাকা সরকারী জমিগুলো উদ্ধার করে সেগুলোর যথাযথ ব‍্যবহার নিশ্চিত করতে হবে।

উপস্থিত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মো. আতিকুল ইসলাম বলেন, নগরবাসীর জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ডিএনসিসির পক্ষ থেকে বাজারগুলোতে মোবাইল কোর্ট পরিচালনার ব্যবস্থাসহ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

সাননিউজ/জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা