জাতীয়

আজ সমুদ্র ছোঁয়া রানওয়ে কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

সাননিউজ ডেস্ক: কক্সবাজার বিমানবন্দর আন্তর্জাতিক মানে উন্নীত হচ্ছে। এ লক্ষ্যে একটি প্রকল্পের অংশ হিসেবে রোববার (২৯ আগস্ট) অনলাইনে বিমানবন্দরটির রানওয়ে সম্প্রসারণের কাজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিশ্বের দৃষ্টিনন্দন বিমানবন্দরগুলোর তালিকায় স্থান পেতে যাচ্ছে কক্সবাজার বিমানবন্দর। এখানে বর্ণিল আলোয় সমুদ্র ছুঁয়ে ওঠানামা করবে উড়োজাহাজ। দ্রুততম সময়ের মধ্যে এটি হবে আন্তর্জাতিক বিমানবন্দর। এখানে ওঠানামা করতে পারবে নতুন প্রজন্মের বোয়িং ৭৭৭-৩০০ইআর, বি-৭৪৭, এয়ারবাসসহ বড় বড় বিমান।

বিমানবন্দরটির টার্মিনাল ভবনও সাজানো হচ্ছে আকর্ষণীয় ঝিনুক আকৃতিতে। বিশ্বের বিভিন্ন দেশ থেকে পর্যটকরা সারসরি আসতে পারবেন কক্সবাজারের পর্যটনকেন্দ্রগুলোয়। জানা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক আগ্রহ আর পরিকল্পনায় এ বিমানবন্দর সাজানো হচ্ছে।

কক্সবাজার বিমানবন্দরকে বিশ্বমানের বিমানবন্দরে পরিণত করতে প্রধানমন্ত্রীর পরিকল্পনায় নতুন টার্মিনাল ভবন নির্মাণ, শক্তি বৃদ্ধি, এয়ারফিল্ড গ্রাউন্ড লাইটিং সিস্টেম স্থাপনসহ অন্যান্য কাজ এরই মধ্যে শেষ হয়েছে। এবার শুরু হচ্ছে আন্তর্জাতিক মানের রানওয়ে সম্প্রসারণের কাজ।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা