জাতীয়

ছুরিকাঘাতে ঢামেকে ভর্তি ব্যবসায়ী

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর যাত্রাবাড়ীতে পূর্ব শত্রুতার জেরে ছুরিকাঘাতে এক ব্যবসায়ী গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি হয়েছেন। আহত বাবুল আলী (৪৫) কাঁচামাল ব্যবসায়ী।

বুধবার (২৫ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে ধোলাইপাড় বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

আহতের স্ত্রী ফজিয়া বেগম জানান, মাদকসেবী ও কারবারিদের এলাকার গলিতে মাদকসেবন করার প্রতিবাদ করেন তার স্বামী। এর জেরে তার স্বামী বাবুলকে রাতে বাসা থেকে ডেকে নিয়ে মাদকসেবী ও কারবারি টিপু, তুষারসহ চারজন হাতে-পায়ে বিভিন্ন স্থানে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে রাস্তায় ফেলে রেখে যায়। পরে গুরুতর আহত অবস্থায় রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।

ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, আহত ব্যক্তিকে জরুরি বিভাগের চিকিৎসা দেওয়া হচ্ছে।

জানা গেছে, বাবুল আলী কবিরাজবাগ ধোলাইপাড় এলাকায় পরিবার নিয়ে থাকেন।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা