জাতীয়

একনেকে ৮ প্রকল্প অনুমোদন

নিজস্ব প্রতিবেদক: জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে ৫ হাজার ৪৪১ কোটি ৬৩ লাখ টাকা ব্যয়ে ৮টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ আগস্ট) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় এ প্রকল্পগুলোর চূড়ান্ত অনুমোদন দেয়া হয়। গণভবন থেকে ভার্চুয়ালি একনেক সভা পরিচালনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জানা গেছে, এই ৮ প্রকল্পে সরকারি তহবিল থেকে ৩ হাজার ৩৩৩ কোটি টাকা, প্রকল্প ঋণ থেকে ২ হাজার ৬১ কোটি টাকা এবং সংস্থার নিজস্ব তহবিল থেকে ৪৮ কোটি ব্যয় করা হবে। প্রকল্পগুলোর মধ্যে ময়মনসিংহের ‘কেওয়াটখালি সেতু নির্মাণ প্রকল্প’। দেশি-বিদেশি অর্থায়নে প্রায় ৩ হাজার ২০০ কোটি টাকা খরচে ব্রহ্মপুত্র নদের উপর সেতুটি নির্মাণ করবে সড়ক ও জনপথ অধিদপ্তর।

অন্যদিকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের দুর্যোগ সহনশীলতা প্রকল্পটির মূল অনুমোদিত ৭৪৬ কোটি ৫ লাখ টাকা থেকে সংশোধনী এনে ৬৬ কোটি টাকা ও এক বছর বাড়ানো হয়েছে। এ প্রকল্পের আওতায় ঢাকা শহরে দুটি জরুরি অপারেটিং সেন্টার এবং ১০টি জোন অফিসে স্যাটেলাইট কন্ট্রোল রুম স্থাপন করবে স্থানীয় সরকার বিভাগ।

এছাড়া সড়ক পরিবহন বিভাগের মাদারগঞ্জ-কয়রা-মনসুরনগর-সরিষাবাড়ী-ধনবাড়ী সড়ক উন্নয়ন প্রকল্পটি বাস্তবায়নে সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ৬৮৫ কোটি ১২ লাখ টাকা। আগামী বছরের জানুয়ারি থেকে ডিসেম্বর ২০২৩ এর মধ্যে প্রকল্পে সব কাজ শেষ হবে।

অন্যদিকে দেশের ৬৪টি জেলার ৪৯২টি উপজেলায় সরকারি তহবিলের ২০৯ কোটি ১৭ লাখ টাকা খরচে তিন বছর মেয়াদে প্রকল্পটি বাস্তবায়ন করবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুব উন্নয়ন অধিদপ্তর।

এছাড়া প্রকল্পের আওতায় ৬৪ হাজার বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন, প্রতি খামারে দুজন হিসেবে ১ লাখ ২৮ হাজার যুবকের কর্মসংস্থান সৃষ্টি, ১ লাখ ৪৭ হাজার যুবককে প্রশিক্ষণ এবং ১২৫ কোটি টাকার ঋণ তহবিল গঠন করবে অধিদপ্তর।

অন্যদিকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের ক্লাইমেট স্মার্ট মৎস্যচাষ ও পানি ব্যবস্থাপনায় আওতায় ৫ বছর মেয়াদি প্রকল্পটির বাস্তবায়ন ব্যয় ধরা হয়েছে ১০৬ কোটি ২৫ লাখ টাকা।

এছাড়া সভায় ১৮০ কোটি ৫ লাখ টাকা ব্যয়ে দিনাজপুর জেলার ঢেপা, পুনর্ভবা ও টাঙ্গন নদীর তীর সংরক্ষণ ও ৭৭৪ কোটি ৮৬ লাখ টাকা ব্যয়ে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের গ্রিড উপকেন্দ্র ও সঞ্চালন লাইনের ক্ষমতা বাড়ানোর জন্য ব্যয়ের বিস্তারিত তুলে ধরা হয়েছে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা