জাতীয়

সরকারি চাকরি নতুন হলেও পূর্ণ উৎসব ভাতা

নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরিতে নবনিযুক্ত হলেও এক মাসের মূল বেতনের সমান উৎসব ভাতা মিলবে। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে সোমবার (২৩ আগস্ট) এ ব্যাপারে ‘অফিস স্মারক’ আকারে নির্দেশনা জারি হয়েছে। সরকারি, আধা সরকারি, রাষ্ট্রীয় মালিকানাধীন ও স্বশাসিত প্রতিষ্ঠানগুলোর নতুন চাকরিজীবীদের জন্য নির্দেশনা জারি হয়েছে।

স্মারকে বলা হয়েছে, একজন নতুন কর্মচারী যে মাসে উৎসব অনুষ্ঠিত হবে, সেই মাসে বা তার আগের মাসে যত তারিখেই যোগদান করুন না কেন, যোগদানকৃত পদের মূল বেতনের সমপরিমাণ অর্থ উৎসব ভাতা হিসেবে প্রাপ্য হবেন।

বাংলাদেশের মহা হিসাব নিরীক্ষক নিয়ন্ত্রকের (সিএজি) কার্যালয়, মন্ত্রিপরিষদ সচিব, সব মন্ত্রণালয় ও বিভাগের সচিব, হিসাব মহা নিয়ন্ত্রকের কার্যালয় (সিজিএ), বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসকের কার্যালয় এবং উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তাদের কাছে আজই নির্দেশনাটির কপি পাঠানো হয়েছে।

এর আগে একজন কর্মচারী যে তারিখে সরকারি চাকরিতে যোগ দিতেন তার পরবর্তীতে কোনো উৎসব এলে ওই নবনিযুক্ত সরকারি কর্মচারী তখন সেই দিন অনুযায়ী উৎসব ভাতা পেতেন।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা