জাতীয়

আনসার আল ইসলামের ২ সদস্য গ্রেফতার

খুলনা প্রতিনিধি: পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি আনসার আল ইসলামের সামরিক শাখার ২ সদস্যকে গ্রেপ্তার করেছে। সোমবার (২৩ আগস্ট) রাতে খুলনা নগরীর সোনাডাঙ্গা এলাকা থেকে নাসিম ও হাসানকে গ্রেফতার করা হয়।

সিআইডি খুলনা মেট্রো অ্যান্ড জেলা ইউনিটের সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার জানান, গ্রেফতার দুজন নিজেদের আনসার আল ইসলামের সামরিক শাখার সক্রিয় সদস্য বলে স্বীকার করেছেন। তারা বোমা ও আইইডি তৈরির কারিগর। তারা অফলাইন ও অনলাইনে খুলনায় দাওয়াতি কার্যক্রম পরিচালনা করে আসছিলেন।

পুলিশ জানায়, গ্রেফতার দুজনের কাছ থেকে বোমা ও আইইডি তৈরির সরঞ্জাম জব্দ করেছে। তাদের কাছ থেকে দাওয়াতি লিফলেট, চাঁদা আদায়ের রশিদ, সদস্য সংগ্রহের ফরম, ডায়েরি, আনসার আল-ইসলামের কালার লিফলেট, সদস্যদের নির্দেশনা লিফলেট, বই, স্মার্টফোন ও মোটরসাইকেল জব্দ হয়েছে।

খুলনা নগরের পূর্ব বানিয়াখামার নাজিরঘাট রোডে নাসিমের বাড়ি। তিনি লবণচরা থানার মোহাম্মদনগরে ভাড়া বাড়িতে থাকতেন। শরিয়তপুরের সখিপুর থানার খাসগাজীপুর গ্রামে হাসানের বাড়ি। তিনিও লবণচরা থানার মোহাম্মদনগর এলাকায় ভাড়া থাকতেন।

পুলিশ কর্মকর্তা তাপস কর্মকার বলেন, আসামিরা সোশ্যাল মিডিয়া ব্যবহার করে রাষ্ট্র ও সরকার বিরোধী এবং ধর্মীয় উসকানিমূলক ও উগ্রবাদী বিভিন্ন পোস্ট দিয়ে আসছিলেন। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা