জাতীয়

পেট্রোবাংলা-তিতাসের ২০ জনকে দুদকের তলব

নিজস্ব প্রতিবেদক: অস্বাভাবিক ভাবে সম্পদ বেড়ে যাওয়ার বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে পেট্রোবাংলার পরিচালক আইয়ুব খান চৌধুরীসহ তিতাস-পেট্রোবাংলার ২০ কর্মকর্তা-কর্মচারীকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (২৩ আগস্ট) এক নোটিশে ৫ থেকে ৯ সেপ্টেম্বর জিজ্ঞাসাবাদের জন্য তাদের সময় দেওয়া হয়েছে।

দুদকে ডাক পাওয়া কর্মকর্তা-কর্মচারীরা হলেন, সিনিয়র সুপারভাইজার হারুণ আল রশিদ, সিনিয়র বিক্রয় সহকারী ফয়েজ আহমেদ লিটন, বিবিএ সহ-সভাপতি জাকির হোসেন, সিনিয়র বিক্রয় প্রতিনিধি ফারুক আহম্মেদ, সহকারী কর্মকর্তা মো. দেলোয়ার মোর্শেদ, উপ-ব্যবস্থাপক আনিসুজ্জামান, উপ-ব্যবস্থাপক মো. আবদুল মান্নান, পার্সোনাল শাখার ব্যবস্থাপক হাসিবুর রহমান, কোম্পানি সচিব (মহাব্যবস্থাপক) মাহমুদুর রব, করোশন কন্ট্রোল শাখা ব্যবস্থাপক আবু বকর সিদ্দিকুর রহমান, মহরম আলী, মইনুল মোস্তাক, মো. আইয়ুব খান চৌধুরী, মো. মিজানুর রহমান, মো. জাকির হোসেন, মো. আবু সাইদ, মো. মফিজ ও মো. মানিক মিয়া।

সম্প্রতি, জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে তিতাস গ্যাস ডিস্ট্রিবিউশন লিমিটেড এর ৩০ জন কর্মকর্তা ও কর্মচারীর বিরুদ্ধে অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন। এর আগে, মোট ১০ জন কর্মকর্তা-কর্মচারীকে তলব করে তাদের বক্তব্য গ্রহণ করা হয়েছিল। বর্তমানে তাদের বক্তব্য ও সরবরাহকৃত রেকর্ডপত্র যাচাইয়ের কাজ চলছে। বাকি ২০ কর্মকর্তা ও কর্মচারীকে আগামী ৫-৮ সেপ্টেম্বর এর মধ্যে দুদক কার্যালয়ে হাজির হয়ে তাদের বক্তব্য প্রদানের জন্য নোটিশ জারি করা হয়েছে।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা