জাতীয়

বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করাই স্বাধীনতার স্বার্থকতা

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, এমপি বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের দিয়ে গেছেন লাল-সবুজের পতাকা, স্বাধীন-সার্বভৌম ভূখণ্ড ও বিশ্বের সর্বশ্রেষ্ঠ সংবিধান। সুদীর্ঘ আন্দোলন, অনেক প্রাণ-রক্তের বিনিময়ে অর্জিত আমাদের স্বাধীনতা। বঙ্গবন্ধুর মহান ব্যক্তিত্ব, অদম্য সাহস, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী সত্তা, ন্যায়ের আদর্শ ও দর্শনকে ধারণ করে এগিয়ে যাওয়াতেই স্বাধীনতার স্বার্থকতা। তিনি প্রধানমন্ত্রিত্ব চাননি, চেয়েছেন এদেশের স্বাধীনতা।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে 'জাতীয় শোক দিবস ২০২১' উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় ১৫ আগস্ট প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি।

এ সময় তিনি ১৯৭৫ সালের ১৫ আগস্ট শাহাদাতবরণকারী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যসহ অন্যান্যদের প্রতি বিনম্র শ্রদ্ধা ব্যক্ত করেন।

স্পিকার বলেন, বঙ্গবন্ধু ১৯৭৩ সালে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কথা বলেছিলেন, ১৯৭৫ এর ১৫ আগস্ট যা বাধাগ্রস্ত হয়। পরবর্তীতে বর্তমান প্রধানমন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টায় ২০১১ সালের ২২ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়টি যাত্রা শুরু করে। জ্ঞান-সৃষ্টি-চর্চার কেন্দ্র হিসেবে কীর্তনখোলার তীরের এ বিশ্ববিদ্যালয়টি সুনাম কুড়িয়েছে। জাতির পিতার দর্শনকে শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দেয়ার যে উদ্যোগসমূহ বিশ্ববিদ্যালয়টি গ্রহণ করেছে তা সত্যিই প্রশংসনীয়।

ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, শোষণ-বঞ্চনা-নির্যাতন থেকে মুক্তি, রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তি, নিপীড়িত বাংলার মানুষের অধিকার আদায়ে বঙ্গবন্ধু আজীবন সংগ্রাম করেছেন। দুঃখী মানুষের মুখে হাসি ফোটানো ছিল তাঁর জীবনের দর্শন। দেশ স্বাধীনের পর খুব অল্প সময়ে আমরা তাঁকে হারিয়েছি যা জাতীয় জীবনের সবচেয়ে কলঙ্কজনক ও বেদনাবিধুর অধ্যায়। সকল জাতির জীবনে এমন মহান নেতার আবির্ভাব ঘটে না।

স্পিকার বলেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ দেশকে পিতার আদর্শে এগিয়ে নিয়ে যাচ্ছেন। দেশ আজ তলাবিহীন ঝুড়ি নয়। স্বাধীনতার বিরোধীতাকারী শক্তিকে রুখে দিয়ে বাঙালি ঘুরে দাঁড়িয়েছে। আজকের বাংলাদেশ স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশের কাতারে উন্নীত হয়েছে। খাদ্যে স্বয়ংসম্পূর্ণ দেশে নিজ অর্থায়নে আজ পদ্মাসেতু নির্মিত হচ্ছে। শতভাগ বিদ্যুতায়ন, গৃহহীনদের জন্য ঘর নির্মাণ, মাথাপিছু আয় দুই হাজার দুইশ সাতাশে উন্নীত হয়েছে। সকল সূচকে দেশ আজ প্রধানমন্ত্রীর নেতৃত্বে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলেছে।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোঃ ছাদেকুল আরেফিনের সভাপতিত্বে ও ড. খোরশেদ আলমের সঞ্চালনায় ভার্চুয়াল অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সহকারি রেজিস্ট্রার বাহাউদ্দিন গোলাপ ও অন্যান্য কর্মকর্তাগণ, ছাত্র-ছাত্রীবৃন্দ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ ভার্চুয়ালি যুক্ত ছিলেন।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা