জাতীয়

শোককে শক্তিতে পরিণত করি, আসুন সবাই মাস্ক পরি

নিজস্ব প্রতিবেদক: ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, শোককে শক্তিতে পরিণত করি, আসুন সবাই মাস্ক পরি,মাস্ক আমার, সুরক্ষা সবার।

রোববার (১৫ আগস্ট) সকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে রাজধানীর বনানী কবরস্থানে পুষ্পস্তবক অর্পনের পর মাস্ক মাস্কিং এবং ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক রোডশো কার্যক্রমের উদ্বোধনকালে তিনি একথা বলেন।

এসময় বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের ডিএনসিসি মেয়র মো.আতিকুল ইসলামকে সাথে নিয়ে মাস্ক মাস্কিং এবং ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক রোডশো কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী বিদ্যমান করোনা পরিস্থিতিতে এডিস মশা, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন কর্তৃক গৃহীত ও বাস্তবায়িত সময়োপযোগী বিভিন্ন পদক্ষেপের জন্য মো. আতিকুল ইসলামের প্রশংসা করেন এবং বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে ধন্যবাদ জানান।

ডিএনসিসি মেয়র ১৯৭৫ সালের ১৫ই আগস্টের কালরাতে ঘাতকদের হাতে নির্মমভাবে নিহত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তাঁর পরিবারের সদস্যসহ যারা শহীদ হয়েছেন তাঁদের সকলকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে সকল শহীদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

মোঃ আতিকুল ইসলাম বলেন, জাতীয় শোক দিবস উপলক্ষ্যে স্থানীয় সংসদ সদস্য এবং কাউন্সিলরদের সহযোগিতায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৫৪টি ওয়ার্ডের বিভিন্ন এলাকায় ৫ লক্ষ মাস্ক বিতরণ করা হয়েছে।

পরে, ডিএনসিসি মেয়র কাউন্সিলরবৃন্দসহ সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীদের সাথে নিয়ে গুলশানের নগর ভবনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করেন।

মো. আতিকুল ইসলাম বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলার রাজধানী ঢাকাকে দখল, দূষণ, দুষ্ট লোকের কবল থেকে মুক্ত করে একটি সুস্থ, সচল ও আধুনিক নগরীতে রূপান্তরিত করা হবে।

এরপর ডিএনসিসি মেয়র নগরীর বিভিন্ন ওয়ার্ডে যথাযোগ্য মর্যাদায় আয়োজিত জাতীয় শোক দিবস উদযাপন কার্যক্রম সরেজমিনে পরিদর্শনপূর্বক দোয়া ও মিলাদ মাহফিলে অংশগ্রহণ করেন।


সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা