জাতীয়

ভারত থেকে এলো ১৮৬ টন অক্সিজেন

নিজস্ব প্রতিবেদক: এবার ভারতীয় রেলওয়ের ‘অক্সিজেন এক্সপ্রেস’ নিয়ে এলো ১৮৬ টন তরল মেডিকেল অক্সিজেন। বুধবার (১১ আগস্ট) ভারতের দক্ষিণ-পূর্ব রেলওয়ের বরাতে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন এ তথ্য জানিয়েছে।

হাইকমিশন জানায়, ভারত থেকে সপ্তম চালানে বেনাপোল বন্দর পৌঁছেছে ১৮৬ টন তরল মেডিকেল অক্সিজেন। এগুলো বঙ্গবন্ধু সেতুর পশ্চিম স্টেশন থেকে বাংলাদেশের বিভিন্ন হাসপাতালে পাঠানো হচ্ছে।

অগ্রাধিকার ভিত্তিতে ভারত থেকে সাত চালানে মোট ১ হাজার ৩৮৬ টন তরল অক্সিজেন দেশেে এসেছে।

গত ২৫ জুলাই ভারতীয় রেলওয়ের অক্সিজেন এক্সপ্রেস ১০ কনটেইনারে ২০০ টন তরল মেডিকেল অক্সিজেন নিয়ে বাংলাদেশে পৌঁছায়। গত ২৮ জুলাই এবং ৩০ জুলাই দ্বিতীয় ও তৃতীয় চালানে আরও ২০০ টন করে তরল মেডিকেল অক্সিজেন দেশে আসে। চতুর্থ, পঞ্চম ও যষ্ঠ চালানে ১, ৫ এবং ৯ আগস্ট দেশে প্রতি চালানে আসে আরও ২০০ টন করে তরল অক্সিজেন।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা