জাতীয়

রাজ-হেলেনাদের আরও ৬ মামলা সিআইডিতে

নিজস্ব প্রতিবেদক: প্রযোজক নজরুল ইসলাম রাজ, হেলেনা জাহাঙ্গীর, ফারিয়া মাহবুব পিয়াসাসহ ৯ জনের বিরুদ্ধে দায়ের হওয়া আরও ৬ মামলার তদন্তের দায়িত্ব পেয়েছে সিআইডি।

বুধবার (১১ আগস্ট) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন সিআইডির মুখপাত্র মো. আজাদ রহমান।

তিনি জানান, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি) ও ডিএমপির থানা থেকে আজ রাতে ছয়টি মামলার তদন্তভার সিআইডির কাছে হস্তান্তর করা হয়। এর আগে পাওয়া আটটি মামলা সিআইডি এখন তদন্ত করছে। এ নিয়ে এ–বিষয়ক ১৪টি মামলা তদন্ত করার দায়িত্ব পেল সিআইডি।

সম্প্রতি রাজধানী থেকে চিত্রনায়িকা পরীমনিসহ ১০ জনকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তাদের বিরুদ্ধে ডিএমপির বিভিন্ন থানায় মাদক, পর্নোগ্রাফি, বিশেষ ক্ষমতা আইন, টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ ও ডিজিটাল নিরাপত্তা আইনে মোট ১৫টি মামলা করা হয়।

পরীমনিসহ অন্যদের মামলাগুলো প্রথমে গোয়েন্দা পুলিশ ও থানা–পুলিশ তদন্ত করছিল। পরে মামলা তদন্তের দায়িত্ব দেওয়া হয় সিআইডিকে। পরীমনিসহ অধিকাংশ আসামিকেও তাদের কাছে হস্তান্তর করা হয়। পরীমনি, নজরুল ইসলাম রাজসহ কয়েকজন এখনো সিআইডি হেফাজতে। এসব মামলা তদন্তের দায়িত্ব চেয়ে পুলিশ সদর দপ্তরে আবেদন করেছে র‍্যাব।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা