জাতীয়

ফেসবুক আইডি নেই জাফরুল্লাহ'র

নিজস্ব প্রতিবেদক : নিজস্ব কোনো ফেসবুক আইডি বা পেজ নেই ডা. জাফরুল্লাহ চৌধুরীর। কে বা কারা ডা. চৌধুরীর নামে ফেসবুক পেজ খুলে উদ্দ্যেশ্যমূলক বক্তব্য প্রদান করছে। বিষয়টি নিশ্চিত করেছেন গণস্বাস্থের গণমাধ্যম উপদেষ্টা।

সোমবার (২ আগস্ট) গণস্থাস্থ্য কেন্দ্রের এক ফেসবুক পোস্টে তিনি জানান, এ ব্যাপারে ধানমন্ডি মডেল থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। তবুও তার নামে ভুয়া আইডি খুলে বক্তব্য প্রচার করা হচ্ছে।

গত বছরের ২৪ মার্চ ধানমন্ডি মডেল থানায় করা জিডিতে উল্লেখ করা হয়, ‘আমি ডা. জাফরুল্লাহ চৌধুরী ট্রাস্টি, গণস্বাস্থ্য কেন্দ্র। আমার ব্যক্তিগত মোবাইল নম্বর আছে যা আমি নিয়মিত ব্যবহার করছি। কিন্তু আমার কোনো ফেসবুক আইডি নেই। কে বা কারা আমার নাম দিয়ে অথবা কীভাবে যেন ইন্টারনেটের মাধ্যমে আমার নামে ফেসবুক পোস্ট করছে আমাকে বিপদগ্রস্ত করার জন্য। বিষয়টি আমি নিজেও জানি না। এ বিষয়ে আপনার থানায় সাধারণ ডায়েরিকরণ ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো।’

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা