জাতীয়

উত্তর সিটিতে এডিসের লার্ভা, ২৭ মামলা

নিজস্ব প্রতিবেদক: ঢাকা উত্তর সিটি করপোরেশন পরিচালিত মোবাইল কোর্ট বিভিন্ন আবাসিক বাড়ি ও বাণিজ্যিক ভবনে এডিসের লার্ভা পেয়েছে। যে সব ভবনে লার্ভা পাওয়া গেছে, তাদের বিরুদ্ধে ২৭ মামলায় ৪ লাখ ৭৩ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করেছে।

সোমবার (২ আগস্ট) ডিএনসিসির ১ নম্বর অঞ্চল থেকে ৫ মামলায় ৫৫ হাজার ২০০ টাকা, ২ নম্বর অঞ্চলে ১ মামলায় ১ লাখ টাকা, ৩ নম্বর অঞ্চলে ৫মামলায় ৭০ হাজার টাকা, ৪ নম্বর অঞ্চলে ১ মামলায় ২০ হাজার টাকা, ৫ নম্বর অঞ্চলে ১১ মামলায় ১ লাখ ৭৮ হাজার টাকা, ৯ নম্বর অঞ্চলে ১ মামলায় ১০ হাজার টাকা ও ১০ নম্বর অঞ্চলে ৩ মামলায় ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এভাবে মোট ২৭ মামলায় জরিমানার আদায় করা হয় ৪ লাখ ৭৩ হাজার ২০০ টাকা।

এসময় সিটি করপোরেশন এর পক্ষ থেকে মাইকিং করে জনসচেতনতামূলক বার্তা প্রচার করা হয়। সকলকে এডিস মশা এবং ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে ডিএনসিসি মেয়র “তিন দিনে এক দিন, জমা পানি ফেলে দিন” মানার পরামর্শ দেওয়া হয়। পাশাপাশি করোনা ভাইরাস প্রতিরোধে সরকারি নির্দেশনাসহ স্বাস্থ্যবিধিসমূহ যথাযথভাবে মেনে চলার পরামর্শ দেয়া হয়।


সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা