জাতীয়

এডিসের লার্ভা দক্ষিণে ১৩ ভবনকে জরিমানা 

নিজস্ব প্রতিবেদক: এডিস মশার লার্ভা নিয়ন্ত্রণে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৭ ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে। অভিযানে মশার লার্ভা পাওয়ায় ১৩ নির্মাণাধীন ভবন ও বাসা-বাড়িকে ১ লাখ ৬৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (৩১ জুলাই) ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেটদের মধ্যে অঞ্চল-১ এর নিউ ইস্কাটনে মাহফুজুল আলম মাসুম, অঞ্চল-২ এর খিলগাঁওয়ে মোহাম্মদ আলমগীর হোসেন, অঞ্চল-৩ এর চানখাঁরপুলে তৌহিদুজ্জামান পাভেল, অঞ্চল-৫ এর জুরাইনের বিক্রমপুর প্লাজা ও আশপাশে মুহাম্মদ হাসনাত মোর্শেদ ভূঁইয়া, অঞ্চল-৬ এর গৌড়নগর ও নাসিরাবাদে শাহীন রেজা, অঞ্চল-৮ এর মালা মার্কেট ও রাজাখালীতে কাজী হাফিজুল আমিন এবং অঞ্চল-৯ এর মাতুয়াইলের মুসলিম নগর এলাকায় বিকাশ বিশ্বাস এসব ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালত এ সময় ২১৪টি নির্মাণাধীন ভবন, বাসাবাড়ি ও প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করেন এবং মোট ১৩টি নির্মাণাধীন ভবন ও বাসাবাড়িতে মশার লার্ভা পাওয়ায় ১৩টি মামলা দায়েরের মাধ্যমে সর্বমোট ১ লক্ষ ৬৬ হাজার টাকা জরিমানা আদায় করেন।

এছাড়াও এ সময় এডিস মশার লার্ভা প্রজনন উপযোগী পরিবেশ বিরাজ করায় মোট ১১টি বাসা ও নির্মাণাধীন ভবনকে সতর্ক করা হয়। পাশাপাশি এডিসের লার্ভা বিরোধী অভিযানের পাশাপাশি করপোরেশনের বিভিন্ন ওয়ার্ডে জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা ও মাইকিং করা অব্যাহত রয়েছে।

সাননিউজ/জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা