জাতীয়
বইছে খুশির জোয়ার

থানা প্রতিষ্ঠার ৪৫ বছর পর উপজেলায় উন্নীত হল মধ্যনগর

নিজস্ব প্রতিবেদক: লক্ষাধিক জনসংখ্যা অধুষ্যিত চারটি ইউনিয়ন নিয়ে ২২১ বর্গ কিলোমিাটার আয়তনের হাওর সীমান্তজনপদ নিয়ে সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলায় যাত্রা শুরু হল নব গঠিত মধ্যনগর উপজেলা। একই সঙ্গে সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘শান্তিগঞ্জ’।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে সোমবার (২৫ জূলাই) প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) ১১৭তম সভায় সভাপতি হিসেবে কক্সবাজারের ঈদগাঁও, মাদারীপুরের ডাসার এবং সুনামগঞ্জের মধ্যনগর এ নতুন তিনটি উপজেলার অনুমোদন প্রদান করেন। এ নিয়ে দেশে মোট উপজেলার সংখ্যা দাঁড়ালো ৪৯৫টি। ওইদিন বৈঠক শেষে সচিবালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। ধর্মপাশায় উপজেলার আওতাভুক্ত থেকে ১৯৭৬ সালের ১৩ জুন প্রতিষ্ঠিত হয় মধ্যনগর থানা।

ধর্মপাশা উপজেলা সদরে যাতায়াত ও দূর্গম এলাকা হওয়ায় নানা বঞ্চনার পর ৯৬ সালে মধ্যনগর উপজেলা বাস্তবায়ন সংগ্রাম পরিষদ গঠন করা হয়। হাওর সীমান্তঘেষা জনপদ মধ্যনগর হতে ধর্মপাশা উপজেলা সদরে যাতায়াত করতে গিয়ে টানা ৪৫ বছর দুর্ভোগ পোহাচ্ছিলেন মধ্যনগরবাসী।

২০০১ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত নিকারের ৮৬তম বৈঠকে মধ্যনগর উপজেলা বাস্তবায়নের সিদ্ধান্ত গৃহীত হলেও পরবর্তীতে বিএনপি-জামায়াত জোট সরকারের সময়ে নিকারের ৮৮তম সভায় ওই সিদ্ধান্ত বাতিল করা হয়। ২০১০ সালে সুনামগঞ্জের তাহিরপুরে কৃষক সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামনে ফের উপজেলা বাস্তবায়নের দাবি তুলে ধরেন মধ্যনগরবাসী।

এরপর মাত্র দুই বছরের মধ্যে জাতির জনকেরকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান এমপির ঐকান্তিক প্রচেষ্টায় সোমবার নিকারের বৈঠকে আলোর মুখ দেখেন মধ্যনগরবাসী। ঘোষণা দেয়া হয় সারাদেশের ন্যায় নব গঠিত তিনটি উপজেলার সাথে থানা থেকে মধ্যনগরকে উপজেলায় উন্নীত করা হয়েছে।

উপজেলা ঘোষণা হওয়ার সাথে সাথে মধ্যনগরবাসীর মধ্যে ফুটে উঠেছে খুশির জোয়ার। দেশে বিদেশে থাকা মধ্যনগরের নানা শ্রেণিপেশার লোকজন উপজেলা ঘোষণা করায় ভিডিও বার্তায় সামাজিক যোগযোগ মাধ্যম ফেসবুকে জাতির জনকের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পরিকল্পনা মন্ত্রী আলহাজ্ব এম, এ মান্নান এমপি এবং উপজেলায় বাস্তবায়নের সাথে সম্পৃক্ত থাকা দায়িত্বশীলদের প্রতি কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানিয়েছেন।

অপরদিকে পরিকল্পনা মন্ত্রী আলহাজ্ব এম,এ মান্নান এমপি, পুশিশের রাজশাহী রেঞ্জ ডিআইজি মধ্যনগরের বাসিন্দা মো. আব্দুল বাতেন (বিপিএম, পিপিএম), সুনামগঞ্জ জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেনসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষজন পৃথক পৃথক ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানিয়েছেন।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা