জাতীয়

এডিসের লার্ভা, ২৫ ভবনে জরিমানা

নিজস্ব প্রতিবেদক: এডিস মশার লার্ভা নিয়ন্ত্রণে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৮ ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে। অভিযানে মশার লার্ভা পাওয়ায় ২৫ নির্মাণাধীন ভবন ও বাসা-বাড়িকে ১ লক্ষ ১৮ হাজার টাকা জরিমানা করেছে। এছাড়াও আরেকটি ভ্রাম্যমাণ আদালতের অভিযানে শ্যামপুর দুটি রাজনৈতিক দলের স্থানীয় কার্যালয়সহ ৪টি অবৈধ দোকান উচ্ছেদ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ জুলাই) ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেটদের মধ্যে অঞ্চল-১ এর শান্তিনগর ও কলাবাগানে মাহফুজুল আলম মাসুম, অঞ্চল-২ এর দক্ষিণ বনশ্রী ১০ তলা মার্কেট সংলগ্ন এলাকায় মোহাম্মদ আলমগীর হোসেনসহ মোট ১০টি অঞ্চলে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতসমূহ এ সময় ২৩৫টি নির্মাণাধীন ভবন, বাসাবাড়ি ও প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করেন এবং মোট ১৫টি নির্মাণাধীন ভবন ও বাসাবাড়িতে মশার লার্ভা পাওয়ায় ১৫টি মামলা দায়েরের মাধ্যমে সর্বমোট ১ লক্ষ ১৮ হাজার টাকা জরিমানা আদায় করেন।

এদিকে আজ শ্যামপুরে অগ্রণী ব্যাংক এর বিপরীত পাশে অবৈধ দখলের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিলা কবির ত্রপা।

অভিযান প্রসঙ্গে তানজিলা কবির ত্রপা বলেন, করপোরেশনের জায়গা দখল করে তার উপর দুটি রাজনৈতিক দলের স্থানীয় কার্যালয় প্রতিষ্ঠা করা হয়ে। এছাড়াও সেখানে চারটি অর্ধ-পাকা দোকানও নির্মাণ করা হয়। আজকের অভিযানে আমরা সেসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছি।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা