জাতীয়

অধ্যাপক আলী আশরাফের অবস্থা সঙ্কটাপন্ন

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা-৭ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য অধ্যাপক মো. আলী আশরাফের শারীরিক অবস্থা সঙ্কটাপন্ন। তিনি রাজধানীর স্কয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন।

মঙ্গলবার (২৭ জুলাই) সন্ধ্যায় অধ্যাপক আলী আশরাফের ব্যক্তিগত সহকারী জসিম উদ্দিন জানান, সকাল থেকেই সাংসদের শারীরিক অবস্থা সঙ্কটাপন্ন।

তিনি জানান, চিকিৎসকরা জানিয়েছেন- আলী আশরাফের রক্তচাপ দ্রুত ওঠানামা করছে। নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ায় তার ফুসফুস সংক্রমিত হয়েছে। তার কিডনিও পুরোপুরি কাজ করছে না। নাক দিয়ে রক্ত ঝরছে।

৭৪ বছর বয়সী আলী আশরাফকে গত ৯ জুলাই স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ১১ জুলাই তাকে আইসিইউতে নেওয়া হয়। শারীরিক অবস্থার আরও অবনতি হওয়ায় গত ২৩ জুলাই থেকে তিনি লাইফ সাপোর্টে আছেন।

অধ্যাপক মো. আলী আশরাফ ৫ বার সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি ১৯৭৩ সালে বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১১ থেকে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। পরে, কুমিল্লা-৭ আসন চান্দিনা থেকে ১৯৯৬, ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালে পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০১ সালে তিনি সপ্তম জাতীয় সংসদের ডেপুটি স্পিকার নির্বাচিত হন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা