জাতীয়

সর্বক্ষেত্রে পেশাদারিত্বের অভাব: মুক্তিযুদ্ধমন্ত্রী

সাননিউজ ডেস্ক: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মলে হক বলেছেন, আজ সর্বক্ষেত্রে পেশাদারিত্বের বড় অভাব। রাজনীতি থেকে শুরু করে সব পেশায় ত্যাগী নেতা, সৎ ও নির্লোভ এবং ন্যায়ের পক্ষের মানবকল্যাণমুখী ব্যক্তির বড় অভাব।

সোমবার (২০ জুলাই) সন্ধ্যায় সাংবাদিক মীজানুর রহমানের ১৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ভার্চুয়ালি আলোচনায় অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ সাংবাদিক অধিকার ফোরামের সভাপতি আজিজুল ইসলাম ভুইয়ার সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক আতাউর রহমানের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন গাজীপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যক্ষ এমএ বারী ও পেশাজীবী সমন্বয় পরিষদের যুগ্ম মহাসচিব অধ্যক্ষ মোহাম্মদ আলী চৌধুরী মানিক এবং সাংবাদিক নেতা মোহাম্মদ আল মামুন মীজানুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তব্য রাখেন।

মন্ত্রী মোজাম্মলে হক আরও বলেন, মহান ভাষা আন্দোলন থেকে স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের সময় মীজানুর রহমান বিশেষ অবদান রেখে গেছেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে ঘনিষ্ঠতার সুবাধে বেকার সাংবাদিকদের কর্মসংস্থানের লক্ষ্যে বিশেষ ভূমিকা পালন করে গেছেন।

সভায় বক্তারা ভাষা আন্দোলনে মরহুম মীজানুর রহমানের অবদানের স্বীকৃতি হিসেবে মরণোত্তর একুশে পদক প্রদান করার জন্য সরকারের প্রতি আহবান জানান।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

পদ্মায় বাল্কহেডে ডাকাতি, অস্ত্রের মুখে টাকা ও মোবাইল লুট

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার হাসাইল ট্রলার ঘাটসং...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা