জাতীয়

আগামী মাসে আসবে ১ কোটি ২৯ লাখ টিকা: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, আগামী মাসে আরও ১ কোটি ২৯ লাখ ডোজ টিকা বাংলাদেশে আসবে। এর মধ্যে আগামী মাসে জনসন অ্যান্ড জনসন থেকে ৬০ লাখ টিকা আনা হবে। ইতোমধ্যে আমরা ৩০ বছর বয়সীদের করোনা ভ্যাকসিন নিবন্ধন শুরু করেছি। পর্যায়ক্রমে বয়সের সীমা আরও কমানো হবে। যাতে বিশ্ববিদ্যালয়, কলেজ ও স্কুলের শিক্ষার্থীদের করোনা ভ্যাকসিন দিতে পারি। এরপর শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে।

সোমবার (১৯ জুলাই) যুক্তরাষ্ট্র থেকে আসা উপহারের ৩০ লাখ টিকা গ্রহণের সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এসময় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন উপস্থিত ছিলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আরও ৪০টি আইসিও বেড নির্মাণ করা হবে।

সোমবার (১৯ জুলাই) রাত ৯টা ২০ মিনিটে যুক্তরাষ্ট্র থেকে কাতার এয়ারলাইন্সের কিউআর-৮৬৩৪) ফ্লাইটে এসব টিকা ঢাকায় পৌঁছায়। কোভ্যাক্সের আওতায় যুক্তরাষ্ট্র মডার্নার এই টিকা বাংলাদেশকে উপহার দিয়েছে।

ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের ১৮টি ফ্রিজার ভ্যানে করে এই ৩০ লাখ ডোজ টিকা নিয়ে যাওয়া হবে। এর মধ্যে ১৫টি ফ্রিজার ভ্যান যাবে ধামরাই সংরক্ষণাগারে এবং বাকি তিনটি যাবে তেজগাঁওয়ের ইপিআই সংরক্ষণাগারে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা