জাতীয়

ঈদের জামাত হবে না শোলাকিয়ায়

নিজস্ব প্রতিবেদক: করোনা মহামারির কারণে এবারও কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে ঈদুল আজহার জামাত হবে না। করোনার কারণে শোলাকিয়ার ১৯৪তম এ জামাত বাতিল করা হয়েছে। এছাড়া জেলার কোথাও খালি মাঠে বা উন্মুক্ত স্থানে ঈদের জামাত না করার বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৫ জুলাই) কিশোরগঞ্জ ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠ কমিটি অনলাইনে মিটিং করে। সভায় জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলমের সভাপতিত্ব করেন। ওই সভায় এ সিদ্ধান্ত হয়।

সভায় শোলাকিয়া কমিটির কার্যকরী কমিটি ও সাধারণ পরিষদের সদস্যরাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এতে বক্তব্য রাখেন- জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট জিল্লুর রহমান, সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান, মাঠ কমিটির সম্পাদক ও সদরের উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুর কাদির মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোস্তাক সরকার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ আফজল, পৌর মেয়র মাহমুদ পারভেজ, কমিটির সদস্য মো. আযহার আলী প্রমুখ।

সভায় বক্তরা বলেন, কিশোরগঞ্জ জেলায় করোনার ঊর্ধ্বগতি রয়েছে। প্রতিদিন শতাধিক আক্রান্ত হচ্ছেন, গড়ে পাঁচজন করে রোগীর মৃত্যু হচ্ছে। ঈদকে কেন্দ্র করে রাজধানী ঢাকাসহ বিভিন্ন শহর থেকে গ্রামের বাড়িতে লোকজন আসছে। তাদের কেউ কেউ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে থাকতে পারেন। এ অবস্থায় সার্বিক দিক বিবেচনায় নিয়ে শোলাকিয়া ঈদগাহ ময়দানসহ জেলার সব ময়দান ও খালি জায়গায় জামাত না করার সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় স্বাস্থ্যবিধি মেনে জেলার মসজিদগুলোতে ঈদ জামাত আদায়ের নির্দেশনা দেওয়া হয়েছে। ইসলামিক ফাউন্ডেশনকে মসজিদে নামাজ অনুষ্ঠানের বিষয়টি নিশ্চিত করার জন্য বলা হয়।
সভায় সভাপতি জেলা প্রশাসক বলেন, করোনার বর্তমান পরিস্থিতিতে শোলাকিয়ায় ঈদ জামাত করা হবে একটি আত্মঘাতী সিদ্ধান্ত। সরকার ইসলামি ফাউন্ডেশনকে ঈদ জামাতের বিষয়ে যে ১৮টি শর্ত দিয়েছেন,তা মেনে প্রতিটি মসজিদে একাধিক ঈদ জামাত করতে বলা হয়েছে।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা