জাতীয়

প্রধান তথ্য অফিসারের দায়িত্বে শাহেনুর

নিজস্ব প্রতিবেদক: তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রধান তথ্য অফিসারের দায়িত্ব দেয়া হয়েছে মো. শাহেনুর মিয়াকে। তিনি নিজ দায়িত্বের বাইরে অতিরিক্ত দায়িত্ব হিসেবে এটি পালন করবেন।

তথ্য অধিদফতরের প্রধান তথ্য অফিসার সুরথ কুমার সরকারের চুক্তির মেয়াদ ১৪ জুলাই (বুধবার) শেষ হওয়ায় অতিরিক্ত দায়িত্ব হিসেবে আর্থিক ক্ষমতাসহ মো. শাহেনুর মিয়াকে প্রধান তথ্য অফিসারের দায়িত্ব দেয়া হয়েছে।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বুধবার এ বিষয়ে এক প্রজ্ঞাপন জারি করে।

মো. শাহেনুর মিয়া ১৩তম বিসিএসের একজন কর্মকর্তা। তিনি ১৯৯৪ সালে বিবিএস (তথ্য-সাধারণ) ক্যাডারে যোগদান করেন। চাকরিজীবনে তিনি গণযোগাযোগ অধিদফতরের মাঠ পর্যায় ও সদর দপ্তর, চলচ্চিত্র অধিদপ্তরের বিভিন্ন পদে দায়িত্ব পালন কে ছেন। তথ্য অধিদফতরে ২০০৩ সাল থেকে সংবাদকক্ষ, প্রটোকল, সমন্বয় শাখায় দায়িত্বসহ সিনিয়র ডিপিআইও ও অতিরিক্ত প্রধান তথ্য কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন।

দায়িত্ব গ্রহণ করে আজ রাজধানীর ধানমন্ডি ৩২ এ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা