জাতীয়

রাজধানীতে মলম পার্টি পাঁচজন আটক

নিজস্ব প্রতিবেদক : ঈদুল আজহাকে কেন্দ্র করে রাজধানীতে সক্রিয় হয়ে উঠেছে মলম পার্টি। ঈদকে কেন্দ্র করে এসব পার্টি প্রতিবছরই সক্রিয় হয়ে ওঠে। রাজধানীর মহাখালী বাস টার্মিনাল এলাকা থেকে এ চক্রের পাঁচজনকে আটক করেছে র‍্যাব। এ সময় তাদের কাছ থেকে চেতনানাশক ওষুধ, মলম, দৃষ্টি ভ্রম করার টাইগার বাম ও মোবাইল ফোন জব্দ করা হয়।

আটকরা হলেন- মো. মোফাজ্জল হোসেন (২৪), মো. সাগর সৌরভ (২২), মো. সেলিম (২৩), মো. সালমান (২১) ও মো. মহসিন (২৩)।

বৃহস্পতিবার (১৫ জুলাই) র‍্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মো. ফজলুল হক এ তথ্য নিশ্চিত করে বলেন, বুধবার (১৪ জুলাই) রাতে র‍্যাব-২ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে একদল মলম পার্টির সদস্য অপরাধ করার উদ্দেশে মহাখালী বাস টার্মিনাল এলাকায় অবস্থান করেছে। সেই সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে মলম পার্টির এই পাঁচ সদস্যকে আটক করা হয়।

তিনি বলেন, আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সারা বছর তারা অপরাধ করে। ঈদকে কেন্দ্র করে তারা নতুন করে আবারও মাঠে নেমেছে। এই চক্রের মেইন টার্গেট থাকে দূর-দূরান্তের যাত্রীরা। তারা এসব যাত্রীর সঙ্গে বাস, রিকশাভ্যান বা সিএনজিতে চলাচলের সময় সাধারণ যাত্রীর পাশাপাশি অবস্থান গ্রহণ করে এবং সুযোগ মতো ওষুধ এবং তরল কেমিক্যাল ও মলম দিয়ে তাদের অজ্ঞান করে বা চোখে দিয়ে সাময়িক অন্ধত্ব বা দৃষ্টিভ্রমের সৃষ্টি করে।

ঠিক এই সময়ের মধ্যে তাদের অন্য সহযোগীরা ওই ভুক্তভোগীর কাছ থেকে যাবতীয় সরঞ্জাম, টাকা-পয়সা, মোবাইল, অলংকার ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

তিনি আরও বলেন, বর্তমানে ঈদের সময়কে কেন্দ্র করে এই চক্রটি রাজধানীর বিভিন্ন এলাকায় অত্যন্ত সক্রিয় হয়ে উঠেছে। গ্রেফতারদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান বলেও তিনি জানান।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা