জাতীয়

আরও দুইদিন চলবে সচিবালয়

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসের সংক্রমণ রোধে গত ১ জুলাই থেকে বিধিনিষেধ আরোপ করেছিলো সরকার। কঠোর বিধিনিষেধ শেষে দুই সপ্তাহ পর স্বাভাবিক হয়েছে সচিবালয়ের কার্যক্রম।

বৃহস্পতিবার (১৫ জুলাই) সচিবালয়ের বিভিন্ন দফতর ঘুরে দেখা গেছে, আগের মতোই ব্যস্ত সময় পার করছেন কর্মকর্তা ও কর্মচারীরা। তাদের পদচারণায় মুখর সচিবালয়।

এদিকে সচিবালয়ের গাড়ি রাখার জায়গায়ও শত-শত গাড়ি দেখা গেছে। জায়গার তুলনায় অতিরিক্ত গাড়ির কারণে প্রতিনিয়তই হিমশিম খেতে হয় দায়িত্বে থাকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের। আজও তেমন চিত্র দেখা গেছে।

ঈদের আগে আর মাত্র দুইটি কর্মদিবস রয়েছে। আগামী শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি শেষে রোববার এবং সোমবার (১৮ এবং ১৯ জুলাই) সরকারি অফিস খোলা থাকবে। মঙ্গলবার (২০ জুলাই) থেকে ঈদের ছুটি শুরু হওয়ার কথা রয়েছে।

ঈদের ছুটি শেষে টানা ১৪ দিন কঠোর বিধিনিষেধ থাকবে। ২৩ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত পূর্বঘোষিত এই বিধিনিষেধে অফিস বন্ধ থাকলেও সরকারি কর্মচারীদের নিজ নিজ কর্মস্থলে উপস্থিত থাকার নির্দেশনা দিয়েছে সরকার। বুধবার (১৪ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই নির্দেশনা দিয়ে সব সচিবদের কাছে চিঠি পাঠানো হয়েছে।

এতে বলা হয়, করোনাভাইরাসের সংক্রমণ রোধে আগামী ২৩ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস বন্ধ থাকবে। বিধিনিষেধ চলাকালে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নিজ নিজ কর্মস্থলে উপস্থিত থাকাতে হবে।

চিঠিতে বিধিনিষেধ আরোপকালীন সচিবদের অধীনস্থ বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের সব দফতরের সরকারি কর্মচারীকে কর্মস্থলে উপস্থিত থাকা এবং তাদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করার প্রয়োজনীয় নির্দেশনা প্রদানের জন্য নির্দেশ দেয়া হয়েছে।

এর আগে মঙ্গলবার (১৩ জুলাই) বিধিনিষেধ শিথিল করে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। এতে বলা হয়, ঈদ উদযাপন, জনসাধারণের যাতায়াত, ঈদ পূর্ববর্তী ব্যবসা বাণিজ্য পরিচালনা, দেশের আর্থ সামাজিক অবস্থা এবং অর্থনৈতিক কার্যক্রম স্বাভাবিক রাখার স্বার্থে আগামী ১৪ জুলাই মধ্যরাত থেকে ২৩ জুলাই সকাল ৬টা পর্যন্ত সূত্রস্থ স্মারকদ্বয়ে আরোপিত বিধিনিষেধ শিথিল করা হলো।

প্রজ্ঞাপনে ৩০ জুন এবং ৫ জুলাইয়ের দুটি স্মারকের সূত্র দেওয়া হয়। ১ জুলাই সকাল ৬টা থেকে ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত মানুষের সার্বিক কার্যাবলী ও চলাচলে বিধিনিষেধ আরোপ করে ৩০ জুন প্রজ্ঞাপন জারি করা হয়। আর ৫ জুলাই এ বিধিনিষেধের মেয়াদ আরও ৭ দিন বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা