জাতীয়

বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানজট

নিজস্ব প্রতিবেদক : সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধের পর বুধবার (১৪ জুলাই) মধ্যরাত থেকে দুরপাল্লার বাস চলাচল আবারও শুরু হয়েছে। বিধিনিষেধ শিথিলের প্রথম দিনে সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের মুলিবাড়ী থেকে হাটিকুমরুল পর্যন্ত যানজটের সৃষ্টি হয়।

এ দিকে বৃহস্পতিবার (১৫ জুলাই) বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিছুটা কমে ধীর গতির সৃষ্টি হয়। যানজটের কারণে দুর্ভোগে পড়েছেন যাত্রী ও ব্যবসায়ীরা।

এ বিষয়ে হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি শাহজাহান আলী জানান, যানবাহনের অতিরিক্ত চাপ বাড়ায় ধীরগতির সৃষ্টি হচ্ছে। এ ধীরগতি কখনও যানজটের রূপ নিচ্ছে।

তিনি আরও জানান, কড্ডার মোড় এলাকার পশ্চিমে একটি বাস সড়কের মধ্যে বিকল হয়ে পড়া ও যানবাহনের চাপ বৃদ্ধি পাওয়ায় থেমে থেকে যানজটের সৃষ্টি হচ্ছে। তবে যানজট নিরসনে পুলিশ কাজ করছে।

সান নিউজ/এনএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা