জাতীয়

অর্ধেক যাত্রী নিয়ে চালু গণপরিবহণ

নিজস্ব প্রতিবেদক: টানা ২২ দিন বন্ধ থাকার পর অর্ধেক যাত্রী নিয়ে দূরপাল্লার গণপরিবহণ চলাচল শুরু হয়েছে। সরকারি নির্দেশনা মেনে এক সিট ফাঁকা রেখে ৬০ভাগ বেশি ভাড়া এবং স্বাস্থ্যবিধি মেনে বাস চলাচল করবে।

দূরপাল্লার যাত্রীরা বাস টার্মিনালে ভিড় করলেও, নির্ধারিত ৬০ ভাগ বেশি ভাড়ার চেয়েও অতিরিক্ত ভাড়া নেয়ার অভিযোগ যাত্রীদের। ঈদযাত্রার জন্য প্রস্তুত হয়ে গেছে রাজধানীর বিভিন্ন বাস টার্মিনাল। কঠোর বিধিনিষেধে দীর্ঘদিন বন্ধ থাকলেও, আটদিনের বিধিনিষেধ শিথিলের ঘোষণায় বুধবার রাত থেকে শুরু হয়েছে যান চলাচল।

পরিবহণের চালক, শ্রমিক ও যাত্রীদের স্বাস্থ্যবিধি মানার বেশকিছু নির্দেশনা রয়েছে। মাস্ক ছাড়া কোনো যাত্রী ওঠানো যাবে না, অর্ধেক আসন ফাঁকা রাখতে হবে। স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে টার্মিনালগুলোতে মনিটরিং টিম কাজ করবে বলে জানিয়েছেন পরিবহণ সংশ্লিষ্টরা।

বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সহ-সভাপতি আবুল কালাম জানান,'আমাদের শ্রমিক ইউনিয়ন একটা ভ্রাম্যমাণ টিম রেখেছে পুরা টার্মিনালে। তাদের কাছে সেনিটাইজার থাকবে। তারা সেনিটাইজ করবে।'

এদিকে গণপরিবহণ চালুর খবরে বুধবার বিকেল থেকেই টার্মিনালগুলোতে ভিড় করেন যাত্রীরা। ৬০ ভাগ অতিরিক্ত ভাড়ার কথা থাকলেও, এর চেয়েও বেশি ভাড়া নেয়ার অভিযোগ যাত্রীদের। ঈদের আগে গণপরিবহণ চালু হওয়ায় কিছুটা হলেও, ক্ষতি পুষিয়ে নিতে পারবেন বলে মনে করছেন পরিবহণ সংশ্লিষ্টরা।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা