জাতীয়

২৪ ঘণ্টায় অপসারণ হবে বর্জ্য

জাহিদ রাকিব

কোরবানির ঈদে রাজধানীতে বর্জ্য অব্যবস্থাপনার কারণে নানান দুর্ভোগে পড়তে হয় নগরবাসীকে। রাস্তার এখানে-সেখানে বর্জ্য রেখে দেয়া, সময়মত পরিস্কার না করাসহ দুর্গন্ধে নাভিশ্বাস উঠে নাগরিকদের। এ অবস্থা থেকে মুক্তি দিতে ২৪ ঘণ্টার মধ্যেই বর্জ্য অপসারণের সিদ্ধান্ত নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)র প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর বদরুল আমীন বুধবার দুপুরে সান নিউজকে একান্ত সাক্ষাৎকারে বলেন, কোরবানির প্রথম দিন ২৪ ঘণ্টার কম সময়ের মধ্যেই বর্জ্য অপসারণ করা হবে। আসছে কোরবানির ঈদের বর্জ্য ব্যবস্থাপনার মেয়রের উপস্থিতিতে বোর্ড মিটিং সম্পূর্ণ হয়েছে। সেখানে বেশ কয়েকটি বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা বলেন, বর্জ্য অপসারণের জন্য ভারি ও হালকাসহ পাঁচ শতাধিক যানবাহন প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া ১২টি পানির গাড়ির মাধ্যমে স্যাভলন ও ব্লিচিং মিশ্রিত পানি ছিটিয়ে কোরবানির স্থান দূষণমুক্ত করা হবে। পরিবেশ সুরক্ষা ও দূষণমুক্ত রাখতে ৩০ টন ব্লিচিং পাউডার ও ১৮০০ লিটার তরল জীবাণুনাশক ছিঁটানো হবে। আর এই কর্মযোগ সম্পূর্ণ করবে প্রায় ১০ হাজার শ্রমিক।

তিনি বলেন, আমাদের সেবাদানকারী যেইসব প্রতিষ্ঠান আছে তাদের সমন্বয়ে আমাদের পরিছন্নতাকর্মীরা কাজ করবে। বর্জ্য সংরক্ষণের জন্য ডিএসসিসি থেকে প্রায় এক লাখ ২০ হাজার বিশেষ ধরনের ব্যাগ বিতরণ করা হয়েছে। ডিএসসিসির ৭৫টি ওয়ার্ডের ৭৫টি নির্দিষ্টস্থানে পশু জবাই করার জন্য বলা হয়েছে।

প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা বলেন, বর্তমান করোনা পরিস্থিতি বিবেচনা করে আমরা এবার কোরবানি বর্জ্য অপসারণ করে জীবাণুনাশক করার জন্য ৩০টন ব্লিসিন পাউডার পাশাপাশি ১৮০০ লিটার থেকে স্যাভলন পানি দিয়ে শহরকে জীবাণুমুক্ত করবো।

তিনি আরও বলেন, এবার বর্জ্য ব্যবস্থাপনাকে আরও বেশী গতিশীল করার জন্য আমরা নগর ভবনের নিজস্ব কন্ট্রোল রুম স্থাপন করবো। এখানে নগরবাসী তাদের এলাকার আঙ্গিনা পরিস্কার না করলে তারা হট লাইনে ফোন দিলে আমরা তা সাথে সাথে পরিস্কার করার ব্যবস্থা করবো।

কোরবানির পর যে বর্জ্য সৃষ্টি হবে, আমরা তা দুপুর ২টা থেকে সম্পূর্ণরূপে অপসারণের কার্যক্রম হাতে নিয়েছি। এবারও আমরা ঢাকাকে পরিষ্কার-পরিচ্ছন্ন করতে পারবো। পরিচ্ছন্নতাকর্মীসহ কর্মকর্তা-কর্মচারীদের কেউ ছুটিতে থাকবে না।

সান নিউজ/জেআই/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা