জাতীয়

চট্টগ্রামে কোটি টাকার ক্রিস্টাল আইসের চালান জব্দ

চট্টগ্রাম ব্যুরো :
চট্টগ্রামে ভয়ঙ্কর মাদক ক্রিস্টাল আইসের বড় একটি চালান জব্দ করেছে র‌্যাব। আটক করেছে তিন পাচারকারীকেও। জব্দ করা আইসের ওজন ৯৭৫ গ্রাম। যার মূল্য কোটি টাকা।

মঙ্গলবার (১৩ জুলাই) সকালে নগরীর পতেঙ্গায় র‌্যাব-৭ এর সদর দপ্তরে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান র‌্যাব-৭ এর অধিনায়ক লে. কর্নেল মশিউর রহমান জুয়েল।

মশিউর রহমান জুয়েল জানান, গোপন সংবাদে জানতে পারি, নগরীর কোতোয়ালী থানার নতুন ফিশারি ঘাট এলাকায় মাদকের একটি বড় চালান আদান প্রদান হবে। এর পরিপ্রেক্ষিতে সোমবার সন্ধ্যায় অভিযান পরিচালনা করে ৩ জনকে আটক করা হয়। এ সময় তাদের সাথে থাকা একটি ব্যাগ তল্লাশি করে আইসগুলো জব্দ করা হয়।

আটককৃতরা হলেন-চট্টগ্রামের পটিয়া উপজেলার বাতুয়া এলাকার মো. মুসার ছেলে শহিদুল ইসলাম টিপু, একই এলাকার মৃত মাহমুদুল হকের ছেলে কাজী আমিনুর রশিদ ও রাউজান উপজেলার নোয়াপাড়া এলাকার মৃত নুর আলমের ছেলে সাইমন তারেক।

আটককৃতদের দেওয়া তথ্যমতে, আট মাস আগে মাছ ব্যবসার আড়ালে এসব মাদক টেকনাফ থেকে চট্টগ্রামে নিয়ে আসেন পটিয়া উপজেলার মধ্যম বাতুয়ার বাসিন্দা রুবেল। তিনিই এই মাদক পাচারের মূল হোতা। পরে তিনি তিন সহযোগীকে মাদক বিক্রির দায়িত্ব দিয়ে সৌদি আরব চলে যান।

মশিউর রহমান আরো জানান, ক্রিস্টাল আইস মাদক মূলত মিয়ানমার হয়ে বাংলাদেশে সড়কপথে ও আকাশপথে ঢুকছে। স্কুল-কলেজের শিক্ষার্থীদের কাছে বিক্রির টার্গেট করে এসব মাদক আনা হচ্ছে। বেশি লাভের আশায় অন্য পেশা ছেড়ে এ মাদক ব্যবসায় জড়িয়ে পড়ছেন অনেকে। আটককৃতদের মধ্যে আমিনুর রশীদও ব্যাংকের চাকরি ছেড়ে দিয়ে এই মাদক ব্যবসায় জড়িত হন। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে বলে জানান মশিউর রহমান জুয়েল।

সান নিউজ/আইকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা