জাতীয়

শুক্রাবাদে ট্রাক থেকে পড়ে গরু ব্যবসায়ী নিহত

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর শেরে বাংলা নগরের শুক্রাবাদে অসাবধানতায় ট্রাক থেকে পড়ে বাশেদ আলী(৩২) নামের এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন।

সোমবার (১৩ জুলাই) দিবাগত ২টায় টায় শুক্রাবাদ ফুট ওভারব্রিজের নিচে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহতের ছোট ভাই আলী হোসেন জানান, চাঁপাইনবাবগঞ্জ থেকে ট্রাকে গরু নিয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে যাচ্ছিলেন বাশেদ আলী । পথে শুক্রাবাদে অসাবধানতাবসত ট্রাকের রেলিং থেকে নিচে পড়ে আহত হয় তিনি । পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় ১০০ নম্বর ওয়ার্ডে ভোর সোয়া চারটায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শেরেবাংলানগর থানার উপ-পরিদর্শক এসআই মতিউর রহমান সান নিউজকে বলেন, পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে মঙ্গলবার বিকেলে মৃতদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

মৃত বাসেদ চাঁপাইনবাবগঞ্জের সদর থানার মনশেফপুর গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে। দুই মেয়ে এক ছেলের জনক ছিলেন বাশেদ আলী।

সান নিউজ /এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা