জাতীয়

জাল নোট তৈরির মূল হোতা রহিম-ফাতেমা দম্পতি

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর ভাটারায় জাল টাকা তৈরির কারখানার সন্ধান পেয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ। সোমবার (১২ জুলাই) ভোর থেকে দুপুর পর্যন্ত থানার ১০০ ফিট সাঈদনগর নূরেরচালা এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে মূল হোতাসহ পাঁচজনকে গ্রেফতার করে ডিবি।

গ্রেফতার চক্রের মূল হোতা আব্দুর রহিম শেখ ও তার ফাতেমা বেগম। বাকিরা হলেন- গার্মেন্টস ব্যবসায়ী হেলাল খান, আনোয়ার হোসেন ও ইসরাফিল আমিন।

রাজধানীর বাড্ডায় একটি বাসা ভাড়া নিয়ে জাল নোট তৈরির কারখানা খোলেন আব্দুর রহিম শেখ ও তার স্ত্রী ফাতেমা বেগম। কয়েকজন বন্ধুকে সঙ্গে নিয়ে তারা এই কারখানা পরিচালনা করে আসছিলেন। সেখান থেকে মাসে কোটি টাকার জাল নোট তৈরি হতো।

অভিযান শেষে ডিবি গুলশান বিভাগের উপ-কমিশনার (ডিসি) মশিউর রহমান বলেন, ‘নুরের চালা সাঈদ নগরের একটি সাত তলা বাড়ির ষষ্ঠ তলায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাল টাকা তৈরির একটি ঘরোয়া কারখানা সন্ধান পাওয়া গেছে। এ সময় জাল টাকা তৈরি এবং বিপণনে জড়িত এক নারীসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। কারখানাটি থেকে প্রায় ৪৩ লাখ টাকা মূল্যমানের ১ হাজার ও ৫০০ টাকার নোট এবং বিপুল পরিমাণ জাল টাকা তৈরির উপকরণ জব্দ করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘মূলত আব্দুর রহিম শেখ ও তার স্ত্রী ফাতেমা কারখানাটি পরিচালনা করত। বাকিরা তাদের সহযোগী হিসেবে কাজ করত। আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে তারা কারখানায় জাল নোট ছাপানোর কার্যক্রম বাড়িয়ে দিয়েছিল। তার প্রতিমাসে কোটি কোটি জাল টাকা ছাপিয়ে মার্কেটে ছাড়ত।’

ডিসি মশিউর বলেন, ‘গ্রেফতাররা দীর্ঘদিন ধরে জাল টাকা খুচরা এবং পাইকারি বিক্রি করে আসছিল। তবে প্রতি বছর ঈদকে কেন্দ্র করে তাদের কার্যক্রম আরও বেড়ে যেত। গত তিন বছর ধরে ঈদসহ অন্যান্য উৎসবের আগে আগে বিপুল পরিমাণ জাল নোট বাজারে ছেড়েছে তারা।’

ডিবি পুলিশের এই কর্মকর্তা আরও জানান, ফাতেমা বেগম ২০১৯ সালে হাতিরঝিল এলাকার একটি বাসায় জাল টাকা তৈরির সময় অন্য এক সহযোগীসহ পুলিশের কাছে গ্রেফতার হয়েছিলেন। তবে সেবার তার স্বামী রহিম পালিয়ে যেতে সক্ষম হন। এর আগেও বেশ কয়েকবার জাল টাকা এবং মাদক কেনা-বেচায় জড়িত থাকার অভিযোগে তারা গ্রেফতার হয়েছিলেন।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা