জাতীয়

লকডাউন থাকবে কিনা জানা যাবে আজ

নিজস্ব প্রতিবেদক : দেশে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত ও মৃত্যুর মিছিল দিন দিন বেড়েই চলেছে। এর ধারাবাহিকতায় ঈদে লকডাউন বাড়ানোর সিদ্ধান্ত হবে কিনা বিষয়টি সামনে এসেছে। এ বিষয়ে আজ (১২ জুলাই) করোনা-সংক্রান্ত কারিগরি পরামর্শক কমিটির বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত হবে বলে।

কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৩ জুলাই বিধিনিষেধ জারি করা হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, করোনা সংক্রমণ নিয়ন্ত্রণ এবং যথাযথ স্বাস্থ্যবিধি মেনে পশুর হাট চালুর বিষয়টি সরকারের কাছে চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তবে আমরা সুপরিকল্পিতভাবে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছি। পশু কেনার জন্য ডিজিটাল হাটের পাশাপাশি সারা দেশে খোলা মাঠে পশুর হাট বসানো হবে।

তিনি বলেন, আগামী ১৫ জুলাই থেকে ২০ জুলাই পর্যন্ত এই ছয় দিন হাট বসবে। হাটের তিনটি পথ থাকবে। একটি পথ পশু প্রবেশের জন্য, একটি পথ দিয়ে ক্রেতা প্রবেশ করবে এবং অপর একটি পথ থাকবে ক্রেতাদের বের হওয়ার জন্য। সবাইকে কঠোর স্বাস্থ্যবিধি মেনে এ হাটে প্রবেশ করতে হবে।

গত ১ জুলাই থেকে সারা দেশে চলছে কঠোর লকডাউন। যার সময়সীমা ১৪ জুলাই পর্যন্ত। এরই মধ্যে রোববার (১১ জুলাই) দেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সে হিসেবে আগামী ২১ জুলাই দেশে পালিত হবে পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ।

সান নিউজ/এনএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা