জাতীয়

ট্রেনের পরিচালকসহ সাত তেল চোর গ্রেফতার 

নিজস্ব প্রতিবেদক : ট্রেনের তেল ও ব্যাটারি চোর চক্রের সাত সদস্যকে গ্রেফতার করেছে রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি)। শুক্রবার (৯ জুলাই) রাত ১১টা থেকে ৩টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারদের মধ্যে পাঁচজনই রেলওয়ের বিভিন্ন বিভাগে কর্মরত। এ সময় তাদের কাছ থেকে ৫০০ লিটার ডিজেল ও ট্রেনের ৩৯টি ব্যাটারি জব্দ করা হয়।

রেলওয়ে নিরাপত্তা বাহিনী জানায়, ট্রেনের তেল ও ব্যাটারি চুরির সঙ্গে ট্রেনের পরিচালক, চালক, সহকারী চালক, ফ্ল্যাগম্যান, মেকানিক্যাল ফিটার ও খালাসি জড়িত।

শনিবার (১০ জুলাই) বিষয়টি নিশ্চিত করেন আরএনবির চিফ ইন্সপেক্টর মো. সালামত উল্লাহ। তিনি বলেন, গ্রেফতার সাতজনসহ মোট নয়জনের বিরুদ্ধে আজ দুপুরে মামলা দায়ের করা হয়েছে। চুরির সঙ্গে আরও যারা জড়িত তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেয়া হবে। গ্রেফতার হওয়া আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করছে।

আরএনবি সূত্রে জানা যায়, চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের ২ নং প্লাটফর্মে ট্রেন ( বিটি-১ স্পেশাল) থেকে তেল চুরির খবর পেয়ে শুক্রবার (৯ জুলাই) গভীর রাতে অভিযান চালায় আরএনবি। এ সময় লোকোমোটিভ থেকে চুরির উদ্দেশ্যে বের করা প্রায় ৫০০ লিটার ডিজেল জব্দ করা হয়। এ সময় ফ্ল্যাগম্যান মো. শহীদ (৪৯), সহকারী ট্রেন চালক সুমন শীল (৩৫) (এএলএম), ট্রেন পরিচালক মো. আমজাদ হোসেনকে (৬৭) (চুক্তি ভিত্তিক গার্ড) গ্রেফতার করা হয়।

আরএনবি কর্মকর্তারা বলেন, গ্রেফতার তিনজন লোকোমোটিভ থেকে ডিজেল চুরি করে অন্যত্র বিক্রি করার কথা স্বীকার করছেন। এছাড়াও তাদের সঙ্গে ট্রেনচালক কামরুজ্জামান পাটোয়ারীর (৪২) (এলএম) এবং ট্রেন পরিচালক নজরুল ইসলাম (গার্ড-১) জড়িত রয়েছেন।

ঘটনার পর থেকেই কামরুজ্জামান ও নজরুল পলাতক বলে জানিয়েছেন আরএনবির চিফ ইন্সপেক্টর মো. সালামত উল্লাহ।

অন্যদিকে, নগরের দেওয়াহাট এলাকায় রেলওয়ের ইলেকট্রিক গোডাউন থেকে ৩৯টি ব্যাটারি চুরির সময় রেলওয়ের দুই কর্মচারীসহ চারজনকে গ্রেফতার করে আরএনবি। এ ঘটনায় রেলওয়ের মেকানিক্যাল ফিটার আনোয়ার হোসেন (৪০) ও রেলের খালাসি জাবেদ হোসেন (৩০), পিকআপ চালক মামুন (৩৫) ও হেলপার পারভেজকে (৩০) গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে জানিয়েছেন সালামত উল্লাহ।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা