জাতীয়
রুপগঞ্জে আগুন

মৃত্যুকূপ থেকে লাফ দেয় ফাতেমা

নিজস্ব প্রতিবেদক: বিকেল সাড়ে ৫টা। নারায়ণগঞ্জের রুপগঞ্জে হাসেম ফুডস কারখানার নিচতলায় তখন দাউদাউ করে জ্বলছিল আগুন। তৃতীয় তলায় কাজ করছিল ফাতেমা (১৫) আর তার সহকর্মী। তখনো তারা টের পাননি আগুন লাগার বিষয়টি। হঠাৎ পেছনে ফিরে ধোঁয়া আর আগুনের কুণ্ডলী দেখতে পায় ফাতেমার সহকর্মী। মুহূর্তেই ধোঁয়ায় দম বন্ধ হওয়ার পরিস্থিতি। শুরু হয় মৃত্যুপুরী থেকে বেঁচে আসার যুদ্ধ।

একপর্যায়ে তৃতীয় তলা থেকে লাফ দেয় ফাতেমা। আগুনে পুড়ে মরার চেয়ে নিচে লাফিয়ে পড়াই যেন তার কাছে শ্রেয় ছিল। শুধু ফাতেমাই নয়, তার মতো শত শত শ্রমিক তখন লাফ দেয় নিচে। অনেকে বাঁচার আশায় ৬ তলার ছাদ থেকেও লাফিয়ে পড়ে পাশের টিনশেডের ওপর, কেউবা সরাসরি নিচে।

মৃত্যুপুরী থেকে বেঁচে আসা ফাতেমা সেই ভয়ংকর স্মৃতি মনে করে আঁতকে ওঠে। অসুস্থ ও বিধ্বস্ত ফাতেমা বলে, আমি ও আমার সঙ্গে একজন তৃতীয় তলায় বোতল ছিদ্র করার কাজ করছিলাম। তখনো জানি না যে আগুন লেগেছে। হঠাৎ আমার সঙ্গে থাকা একজন পেছনে দেখে ধোঁয়া আর আগুন। আমরা তখন ছোটাছুটি করতে থাকি। মুহূর্তের মধ্যেই আমরা ধোঁয়ার কারণে শ্বাস নিতে পারছিলাম না, দম বন্ধ হয়ে আসছিল।

সে আরও বলে, প্রথম তলায় আগুন লাগায় নিচেও নামতে পারছিলাম না। আমাদের নামার জন্য রশি বা মই কিছুই দেওয়া হয়নি। এ সময় দেখলাম বিল্ডিংয়ের সামনের বড় শাটার গেট দিয়ে অনেকেই লাফিয়ে নিচে পড়ছে। আমি ভাবলাম, আগুনে না পুড়ে মরে নিচে পড়েই মরি। তাই আগুন থেকে বাঁচতে তৃতীয় তলা থেকে নিচে লাফ দিয়ে অজ্ঞান হয়ে যাই।

ফাতেমা জানায়, একটি ছেলে তার মাথায় পানি ঢেলে জ্ঞান ফেরানোর পর সে তার মামাতো বোনের খোঁজ করতে থাকে। সে তখন চতুর্থ তলার সেই মৃত্যুপুরীতে আটকা ছিল।

ফাতেমা দাবি করে, চতুর্থ তলা থেকে নামার কলাপসিবল গেটটি তখন তালাবদ্ধ ছিল। মালিকের নির্দেশে ওই ফ্লোরের গেটে তালা লাগিয়ে রাখা হয়। এ সময় কারখানার কর্মকর্তারা তাদের জানান, চতুর্থ তলার এসি রুমে ‘ওরা’ নিরাপদে আছে, ওখানে কিছু হবে না। কিন্তু পুরো ফ্লোরেই তখন আগুনের লেলিহান শিখায় পুড়ে ছাই করে দিয়েছে সব। সেখানে থাকা কোনো জীবিত শ্রমিক আর বাঁচতে পারেনি।

ফাতেমা আরও দাবি করে, ছাদ থেকে ও বিভিন্ন ফ্লোর থেকে নিচে লাফিয়ে পড়া অনেকেই মারা গেছে। সে জানায়, বলা হয়েছিল প্রথমে ২ জন লাফ দিয়ে মারা গেছে। কিন্তু আমার চোখের সামনে অনেকেই লাফ দিয়ে মারা গেছে। ছাদ থেকে যারা লাফ দিয়েছে, তাদের বেঁচে থাকার কথা নয়।

উল্লেখ্য, চতুর্থ তলার যে ফ্লোর থেকে ৪৯টি মৃতদেহ উদ্ধার করা হয়েছিল, তাদের সবাই একটি স্থানেই জড়ো হয়েছিল বলে জানিয়েছিলেন উদ্ধারকারীরা। ধারণা করা হচ্ছে, ফাতেমার এই বক্তব্যই ছিল সেই ৪৯ হতভাগ্যের নিয়তি।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা