জাতীয়

ফ্রিজের সংকট, লাশগুলোতে পচনের শঙ্কা

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের রূপগঞ্জে সজীব গ্রুপের হাশেম ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় মারা যাওয়া ৫২ জনের দেহ উদ্ধার করে আনা হচ্ছে ঢাকা মেডিক্যালের মর্গে। এজন্য আগে থেকে প্রস্তুত করা হয়েছে মর্গ।

মর্গের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বাবুল বলেন, একটা মৃতদেহের ডিএনএ পরীক্ষা করতে অন্তত দুই সপ্তাহ সময় প্রয়োজন। আমাদের লাশ রাখার জন্য ফ্রিজ ভালো আছে তিনটা। এসবে অলরেডি ১২টা মৃতদেহ রাখা হয়েছে ৷ এখন ৫২টা মৃতদেহ যদি দুই সপ্তাহ ধরে মর্গে রাখা হয় তাহলে এদেরকে আমরা ফ্রিজারে রাখতে পারবো না। ফলে এ লাশগুলোতে পচন ধরবে। দুর্গন্ধ ছড়াবে।

মূলত ডিএনএ টেস্টের করার জন্য আনা হচ্ছে এসব মৃতদেহ। মর্গের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বাবুল বলেন, একটা মৃতদেহের ডিএনএ পরীক্ষা করতে অন্তত দুই সপ্তাহ সময় প্রয়োজন। আমাদের ফ্রিজার ভালো আছে তিনটা। এসবে অলরেডি ১২টা মৃতদেহ রাখা হয়েছে ৷ এখন ৫২ টা মৃতদেহ যদি দুই সপ্তাহ ধরে মর্গে রাখা হয় তাহলে এদেরকে আমরা ফ্রিজারে রাখতে পারবো না। ফলে এ লাশগুলোতে পচন ধরবে। দুর্গন্ধ ছড়াবে।’

দুপুর ২টায় পাঁচটি অ্যাম্বুলেন্সে করে মৃতদেহ পৌঁছেছে ঢামেকের মর্গে। এর মধ্যে একটি অ্যাম্বুলেন্স থেকে নামানো হয় ১১টি মরদেহ। বাকি অ্যাম্বুল্যান্স থেকে নামানো হচ্ছে বাকি মরদেহগুলো। তবে এখন পর্যন্ত মর্গের সামনে কোন লাশেরই স্বজনরা পৌঁছেনি।

এর আগে, রূপগঞ্জে কার্টন কারখানার আগুনে পুড়ে ৫০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। বাহিনীর ঢাকা বিভাগের উপপরিচালক (অপারেশন) দেবাশীষ বর্ধন বিষয়টি জানিয়েছেন।

তিনি জানান, এরই মধ্যে পুড়ে মারা যাওয়া ৪৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এগুলো ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ডিএনএ ইউনিটের উদ্দেশে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার (৮ জুলাই) বিকেল সাড়ে ৫টার পর উপজেলার কর্ণগোপ এলাকায় অবস্থিত ওই কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ডেমরা, কাঞ্চনসহ ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিটের ১১০ জন ফায়ার সদস্য শুক্রবার (০৯ জুলাই) দুপুর ১২টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা