জাতীয়

সড়কে শ্রমজীবী মানুষের আনাগোনা

জাহিদ রাকিব : দেশব্যাপী চলমান কঠোর বিধিনিষেধ শুরুর দিকে রাজধানীতে বেশ কড়াকড়ি থাকলেও গত তিন-চারদিন ধরে কিছুটা ঢিলেঢালা লকডাউন পালন করতে দেখা গেছে। এরই মধ্যে সড়কে ব্যক্তিগত গাড়ির সংখ্যা বেড়েছে, সড়কে দেখা গেছে শ্রমজীবী মানুষের আনাগোনা।

শুক্রবার (৯ জুলাই) কিছুটা উল্টো চিত্র লক্ষ্য করা গেছে। রাজধানীর প্রধান সড়কগুলোতে মানুষ নেই বললেই চলে। সড়কে ব্যক্তিগত গাড়িও তেমনটা দেখা যায়নি, এমনকি রিকশার সংখ্যাও ছিলো কম। তবে পাড়ামহল্লায় অলিগতিতে সকালে বাজার করতে আসা ও বিনা কারণে আসা মানুষের কিছুটা চাপ দেখা গেছে।

সকালে রাজধানীর নগরীর, সিফাহিবাগ, রাজারবাগ, মৌচাক, মগবাজার, শান্তিনগর, হাতির ঝিল কাকরাইল, ফকিরাপুল, পল্টন, গুলিস্তান, শাহবাগ, বাংলামোটর এমনকি ব্যস্ততম কাওরান বাজার এলাকাতেও এমন চিত্র দেখা গেছে। এসব এলাকায় যানবাহন নেই বললেই চলে। হাতে গোনা কয়েকটি রিকশা থাকলেও বেশিরভাগেই খালি দেখা গেছে।

রিকশার চালকরা বলছেন, রাস্তায় কোনো মানুষ নেই, তারা যাত্রীও পাচ্ছেন না। তাই এদিক-সেদিক ঘুরাঘুরি করছেন।

সকালে খিলগাঁও রেলগেট এলাকায় কথা হয় রিকশা চালক আরিফ উদ্দিনের সঙ্গে। তিনি বলেন, সকাল সাড়ে ৮টার দিকে বের হয়েছি। এখন ১০টা বাজে। এই পুরো সময়ের মধ্যে একজন যাত্রীও পাইনি। রাস্তায় মানুষও নেই, কিছু মানুষ বাজার করতে বের হয়েছে। তাও তাদের বেশিরভাগ হেঁটে চলাফেরা করছেন, কোনও যাত্রী পাচ্ছি না। লকডাউনের শুরুর দিকেও এমন ছিলো না বলে দাবি করেন তিনি।

নগরীর ব্যস্ততম এলাকা কাওরান বাজার এলাকায় প্রায় একইরকম। সকাল সাড়ে ১০টার দিকে সেখানে কোনও যানবাহনের চাপ দেখা যায়নি। দায়িত্বরত পুলিশ সদস্যরা ট্রাফিক বক্সের পাশে দাঁড়িয়ে আছেন। কয়েক মিনিট পরপর এক দুটি ব্যক্তিগত গাড়ি, আবার কখনো কাওরান বাজার থেকে বিভিন্ন পণ্য নিয়ে বের হওয়ার দুই একটি গাড়ি দেখা গেছে।

তবে নগরীর অলিগলির চিত্র একটু ভিন্ন দেখা গেছে। গলির কাঁচাবাজারের দোকানগুলোতে মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সকালে বাজার সেরে অনেকে বাসায় ফিরেছেন। এ সময় গলির দোকানগুলোতে শারীরিক দূরত্ব তেমন মানা না হলেও ক্রেতাদের অধিকাংশের মুখেই মাস্ক দেখা গেছে।

খিলগাঁও রেলগেট কাঁচাবাজারের দোকানদার ইমরান ইসলাম বলেন, 'মানুষের মাঝে কিছুটা সচেতনতা এসেছে। আগের তুলনায় ক্রেতাও কম। সচেতন যারা তারা প্রয়োজন ছাড়া বাসা থেকে বের হচ্ছেন না। আমরাও চেষ্টা করি মানুষ যাতে স্বাস্থ্যবিধি মেনে বাজার সদাই করতে পারেন'।

উল্লেখ্য, ১ জুলাই থেকে শুরু হওয়া চলমান বিধিনিষেধ যা শেষ হবে ১৪ জুলাই রাত ১২ টাই।

সান নিউজ/ এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা