জাতীয়

ভবনের ছাদ ছিলো তালাবদ্ধ 

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জের হাসেম ফুড লিমিটেডের কারখানায় আগুনে হতাহতের সংখ্যা বৃদ্ধির কারণ হচ্ছে ভবনের ছাদ ছিলো তালাবদ্ধ। মানুষ ইচ্ছা করলেও বের হতে পারেনি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

ফায়ার সার্ভিস জানায়, আগুন সাততলা ভবন পর্যন্ত পৌঁছে গেছে। আগুন লাগার ঘটনায় পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

আগুনে পুড়ে এখন পর্যন্ত ৫২ জন শ্রমিকের মৃত্যুর কথা নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। এতে আহত হয়েছেন অর্ধশত। আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ১৮টি ইউনিট। শুক্রবার দেড়টার দিকে উদ্ধারকর্মীরা কারখানার ভেতর থেকে মরদেহগুলো বের করে আনেন। নিহতদের অধিকাংশ নারী ও শিশু।

এদিকে সেখানে কর্মরত শ্রমিকদের আত্মীয়-স্বজনরা ভিড় করছেন তাদের সন্ধ্যানে। পরিচয় শনাক্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হচ্ছে।

এর আগে বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের কর্ণগোপ এলাকায় হাশেম ফুডস অ্যান্ড বেভারেজ কারখানায় এ আগুন লাগে। খবর পেয়ে ডেমরা, কাঞ্চন, সিদ্ধিরগঞ্জ, আড়াইহাজার, নারায়ণগঞ্জ ও ঢাকাসহ ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে।

ফায়ার সার্ভিসের পরিচালক সিদ্দিক মোহাম্মদ জুলফিকার রহমান বলেন, একেকটি ফ্লোর ৩৫ হাজার স্কয়ার ফিটের। সিঁড়ি মাত্র দুটি। সিঁড়িতেও আগুন ছিল, ফলে অনেকে বের হতে পারেনি। আমরা পঞ্চম ও ষষ্ঠ তলায় যাওয়ার চেষ্টা করছি। অনেক বড় ফ্লোর এবং ভেতরে খোপ খোপ কক্ষ থাকায় আগুন নেভাতে সমস্যা হচ্ছে। এখনও ধোঁয়া ফলে, ছাদে উঠতেও ঝামেলা হচ্ছে।

আগুনের ঘটনায় শুক্রবার সকালে পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকরা দ্বিতীয়বারের মতো ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ করে দেয়। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকদের সঙ্গে আবারও পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হলে পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করেন বিক্ষুব্ধ শ্রমিকরা।

এদিকে বিক্ষুব্ধরা কারখানার গেট সংলগ্ন আনসার ক্যাম্প থেকে চারটি শটগান ছিনিয়ে পালানোর চেষ্টা করে। এ ঘটনায় ব্যর্থ হয়ে শ্রমিকরা শটগান পাশের খালে ফেলে চলে যায়। এ ঘটনায় তিনটি শটগান পানি থেকে উদ্ধার করা গেলেও একটি উদ্ধার করা সম্ভব হয়নি।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা