জাতীয়

অতিরিক্ত ব্যয় পরিহারের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক: উপজেলা পর্যায়ে বিভিন্ন উপ-খাতে দেয়া বরাদ্দে অতিরিক্ত ব্যয় পরিহারের নির্দেশ দেয়া হয়েছে। এই ব্যয়ের ক্ষেত্রে ব্যয়োত্তর অনুমোদন দেয়া হবে না বলেও জানানো হয়েছে। একইসঙ্গে অর্থবছর শেষে তাড়াহুড়া করে খরচ না করতে মাঠ প্রশাসনকে নির্দেশ দেয়া হয়।

বৃহস্পতিবার (৮ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ২০২১-২২ অর্থবছরের জন্য উপজেলা প্রশাসনের বিভিন্ন উপ-খাতের বাজেট বরাদ্দ বণ্টন এবং সঠিকভাবে বাজেট ব্যবহারের লক্ষ্যে দিকনির্দেশনা দিয়ে উপজেলা নির্বাহী অফিসার ও জেলা/উপজেলা অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসারদের কাছে চিঠি পাঠানো হয়।

চিঠিতে বলা হয়, জেলা প্রশাসকের অধীন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের অর্গানোগ্রামের সেটআপ অনুযায়ী কর্মরত সংরক্ষিত বিষয়ের কর্মচারীরা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের বাজেট বরাদ্দ থেকে বেতন ও অন্যান্য ভাতাদি গ্রহণ করবেন। উপজেলা নির্বাহী অফিসারদের সার্বক্ষণিক শারীরিক ও বাসভবনের নিরাপত্তায় নিয়োজিত একজন পিসিএপিসি ও ৯ জন সশস্ত্র আনসার সদস্যসহ মোট ১০ জন ছাড়া অতিরিক্ত কোনও আনসার সদস্যের বেতন ও ভাতা এ মন্ত্রণালয়ের বাজেট থেকে পরিশোধ না করার জন্য ইতোমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে।

এতে আরও বলা হয়, সশস্ত্র আনসার সদস্যদের বেতন ও ভাতা পরিশোধের সময় চলতি অর্থবছরের বরাদ্দ থেকে বিগত অর্থবছরের কোনও বকেয়া পরিশোধ করা যাবে না। অর্থবছরের শেষ প্রান্তে হিসাবরক্ষণ কার্যালয়ের নির্ধারিত সময়সীমার মধ্যে বিধিবিধান অনুসরণ করে বিল দাখিল এবং আনসার সদস্যদের বেতন-ভাতা পরিশোধ করতে হবে। এ খাতে পদ্ধতিগত ভুলের জন্য বাজেট সমর্পণ করা হলে পুনরায় বাজেট বরাদ্দ প্রদান করা হবে না বলেও চিঠিতে বলা হয়েছে।

চিঠিতে উপজেলা প্রশাসন বা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অফিসকে নতুন অর্থবছরের (২০২১-২২) বাজেট সঠিকভাবে অর্থাৎ কৃচ্ছ্রতার সঙ্গে ব্যবহারের জন্য আটটি নির্দেশনা দেওয়া হয়েছে। এগুলো হলো:

১. অতিরিক্ত ব্যয়ের ক্ষেত্রে ব্যয়োত্তর অনুমোদন প্রদান করা হবে না, বিধায় বরাদ্দকৃত অর্থের অতিরিক্ত ব্যয় করা যাবে না।

২. প্রদত্ত বরাদ্দপত্রের বিষয়ে জিজ্ঞাসা থাকলে কোনও ব্যবস্থা গ্রহণ না করে অবশ্যই এ মন্ত্রণালয়কে অবহিত করতে হবে।

৩. বরাদ্দকৃত অর্থ সরকারের প্রচলিত আর্থিক ও প্রশাসনিক নিয়মাবলি প্রতিপালন সাপেক্ষে কৃচ্ছ্রসাধনের মাধ্যমে ব্যয় করতে হবে।

৪. অর্থবছর শেষে ১৫ জুলাইয়ের মধ্যে ব্যয়ের বিবরণীসহ সমর্পণ প্রতিবেদন মন্ত্রণালয়ে পাঠাতে হবে।

৫. বিদ্যুৎ বিল নিয়মিত পরিশোধ করতে হবে। বিদ্যুৎ বিল পরিশোধের এই অধিশাখার ২০১৭ সালের ২ জানুয়ারি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। কোনও কারণে বিদ্যুৎ বিল বকেয়া হলে কী কারণে বিদ্যুৎ বিল বকেয়া হয়েছে তার কারণ ব্যাখ্যাসহ অতিরিক্ত বরাদ্দের চাহিদাপত্র পাঠাতে হবে।

৬. বরাদ্দকৃত বাজেটের ভিত্তিতে অর্থবছরের শুরুতেই বাজেট বাস্তবায়ন পরিকল্পনা গ্রহণ করতে হবে এবং সেই পরিকল্পনা অনুসরণ করে ব্যয় করতে হবে।

৭. অর্থবছরের শেষ পর্যায়ে তড়িঘড়ি করে অর্থ ব্যয় করার প্রবণতা পরিহার করতে হবে।

৮. বেতন-ভাতাদি খাতে বাজেটের বরাদ্দ সীমার মধ্যে আছে কিনা তা পর্যবেক্ষণ করতে হবে। অতিরিক্ত বরাদ্দের প্রয়োজন হলে যথাসময়ে অতিরিক্ত বরাদ্দের চাহিদাপত্র পাঠাতে হবে।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা