জাতীয়

করোনা রোগীদের জন্য ডিএনসিসি ফ্রি অ্যাম্বুলেন্স

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মহাখালীর ডিএনসিসি ডেডিকেটেড কোভিড-১৯ হাসপাতালে দুটি অ্যাম্বুলেন্স এবং একটি লাশবাহী গাড়ি উপহার দিয়েছিল ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএসসিসি)। দুই মাস আগে দেয়া এ গাড়ি তিনটি করোনা আক্রান্ত রোগীদের ফ্রি সেবা দিতে চালু করা হয়। কিন্তু প্রচারণার অভাবে সাধারণ মানুষ এ সেবা সম্পর্কে তেমন জানেন না। ফলে সেগুলো তেমন ব্যবহার হচ্ছে না।

তবে বৃহস্পতিবার (৮ জুলাই) পর্যন্ত এই দুটি অ্যাম্বুলেন্স ও লাশবাহী গাড়ি কতজন ব্যবহার করেছেন তার সঠিক হিসাব পাওয়া যায়নি।

ডিএনসিসি হাসপাতাল সংশ্লিষ্টরা জানান, প্রচারণার অংশ হিসেবে আনুষ্ঠানিকভাবেই অ্যাম্বুলেন্স হস্তান্তর অনুষ্ঠান করা হয়েছিল। গণমাধ্যমে এ অনুষ্ঠান প্রচার এবং প্রকাশ করা হয়েছে। এছাড়া হাসপাতালের ভেতর এবং বাইরে ব্যানার-পোস্টার লাগানো হয়েছে। এখন ফ্রি অ্যাম্বুলেন্স সেবার বিষয়টি আরও প্রচারের ব্যবস্থা করা হবে। যাতে নাগরিকরা ফ্রি এ সেবা নিতে পারেন।

গত ১৮ এপ্রিল এক হাজার শয্যার ডিএনসিসি ডেডিকেটেড কোভিড-১৯ হাসপাতালের উদ্বোধন করা হয়। এ হাসপাতালে পাঁচ শতাধিক আইসিইউ সমমানের শয্যা রয়েছে। গত ৩ মে এই হাসপাতালের রোগীদের জন্য দুটি অ্যাম্বুলেন্স ও একটি লাশবাহী গাড়ি উপহার দেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।

তখন তিনি বলেছিলেন, ‘নিম্ন আয়ের অনেকের অ্যাম্বুলেন্স ভাড়া করার সক্ষমতা নেই। তাই তাদের জন্য ঢাকা মহানগরী এলাকায় অ্যাম্বুলেন্স সার্ভিস চালু করা হয়েছে। এ অ্যাম্বুলেন্সের যাবতীয় খরচ ডিএনসিসি বহন করবে।’

সরেজমিনে দেখা যায়, ডিএনসিসি ডেডিকেটেড কোভিড-১৯ হাসপাতালের প্রধান ফটকের ডান দিকে (দক্ষিণ) ওই দুটি অ্যাম্বুলেন্স এবং লাশবাহী গাড়ি পার্কিং করে রাখা হয়েছে। গাড়িতে লেখা ‘ডিএনসিসি ডেডিকেটেড কোভিড-১৯ হাসপাতালের রোগীদের বিনামূল্যে ব্যবহারের জন্য।’

পেছনে গাছের মধ্যে হলুদ একটি বড় ব্যানারে লেখা, ‘সরকারি অ্যাম্বুলেন্স ও লাশবাহী গাড়ি (শীতাতপ নিয়ন্ত্রিত) ঢাকা শহরের অভ্যন্তরে রোগী ও লাশ পরিবহন সম্পূর্ণ বিনামূল্যে।’

এই ব্যানারের নিচে যোগাযোগের নম্বরও দেয়া হয়েছে। টেলিফোন: ৪১০৮২২৭১-৭৭, মোবাইল: ০১৩২২৮৫৩৭৯১ (চালক), ০১৩২২৮৫৩৭৬৯ (ট্রায়েজ নার্স) ও ০১৩২২৮৫৩৭৯০ (ডিইউটি অ্যাডমিন অফিসার)। তবে অ্যাম্বুলেন্স ও গাড়িতে কোনো চালককে দেখা যায়নি।

ডিইউটি অ্যাডমিন অফিসারের মোবাইল নম্বরে সাংবাদিক পরিচয় দিয়ে এ সেবা সম্পর্কে জানতে চাইলে তিনি কথা বলতে অপারগতা প্রকাশ করেন। নিজের নাম না বলে হাসপাতালটির পরিচালকের সঙ্গে কথা বলার পরামর্শ দেন।

জানতে চাইলে ডিএনসিসি ডেডিকেটেড কোভিড-১৯ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন বলেন, ফ্রি অ্যাম্বুলেন্স এবং লাশবাহী গাড়ি ব্যবহার করার জন্য আইসিইউসহ বিভিন্ন স্থানে ব্যানার-পোস্টার টানানো হয়েছে। এসব ব্যানার এবং পোস্টারে সংশ্লিষ্টদের মোবাইল নম্বরও দেয়া রয়েছে।

তিনি বলেন, নাগরিকরা যোগাযোগ করলেই এ সেবা নিতে পারেন। কিন্তু অ্যাম্বুলেন্স ব্যবহার কম হচ্ছে। আমাদের ধারণা, বিষয়টি নাগরিকদের জানাতে প্রচারণা আরও বাড়াতে হবে। এখন সেই ব্যবস্থাই আমরা করব।

তিনি আরও বলেন, ওই হাসপাতালে এখন ৪০৯ জন রোগী ভর্তি আছেন। তাদের অধিকাংশই ঢাকার বাইরের। কিন্তু আমাদের ফ্রি অ্যাম্বুলেন্স সেবা ঢাকা মহানগরের মধ্যে সীমাবদ্ধ। ঢাকার ভেতর যে কোনো এলাকার নাগরিক ফ্রিতে এ সেবা নিতে পারবেন।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা