জাতীয়

মহাখালীতে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত

নিজস্ব প্রতিবেদক : চলমান বিধিনিষেধে জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধি ও বিনাকারণে বাসা থেকে বের হতে নিরুৎসাহিত করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে র‍্যাব। বুধবার (৭ জুলাই) রাজধানীর মহাখালী এলাকায় র‍্যাব ২ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মাজাহারুল ইসলাম এই অভিযান পরিচালনা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মাজাহারুল ইসলাম বলেন, আমরা প্রতিদিনের মত জনসাধারণকে সচেতন করার চেষ্টা করছি। পাশাপাশি আমরা একই পরিবার ছাড়া কেউ যাতে এক রিকশায় দুইজন ওঠতে না পারে সেটাও দেখছি। আর জরুরি প্রয়োজন ছাড়া মানুষকে বাসা থেকে বের না হতে অবহিত করছি। তবে সন্তোষজনক কোনো উওর না পেলে আমরা জরিমানার আওতায় নিয়ে আসছি।

নাবিস্কো থেকে আব্দুল্লাহপুর যাচ্ছেন মো. বাসার। তিনি বলেন, অফিস থেকে বেতন আনার জন্য যাচ্ছি। পথে পথে চেকপোস্টে জিজ্ঞাসাবাদ করছে। করোনা ভাইরাস আরও দুই বছর থাকবে, সরকার যদি এইভাবে লকডাউন দিয়ে রাখে তাহলে আমাদের আয় রোজগার বন্ধ হয়ে যাবে একসময় দেশ ধ্বংস হয়ে যাবে।

মো. মাসুম যাচ্ছিলেন উত্তরায়। মোটরসাইকেল দুইজন থাকায় ভ্রাম্যমাণ আদালত তাকে জরিমানা করে। তিনি বলেন, ভাই কি করবো, বাসায় আর থাকতে পারছি না। বাসায় বাজার শেষ তাই মোটর সাইকেল নিয়ে বের হয়ছি। যদি দুই একটা ভাড়া পাই।

উল্লেখ্য, করোনা মোকাবেলায় সরকার সাতদিন কঠোর বিধিনিষেধ আরোপ করেছে। এই সময় মন্ত্রিপরিষদ থেকে বলা হয়েছে জরুরি প্রয়োজন ছাড়া কেউ যাতে বাসা থেকে বের না হয়।

সাননিউজ/এমএইচ/জেআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা