জাতীয়

করোনার গুজবে কান দেবেন না : জয়

সান নিউজ ডেস্ক : প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) সংক্রমণে টালমাটাল পুরো দেশ। ইতোমধ্যে থমকে গেছে অর্থনীতির চাকা। প্রতিদিনই দীর্ঘ হচ্ছে মৃত্যুর সারি, আক্রান্তেও রেকর্ড ছাড়িয়ে যাচ্ছে। মহামারি এ ভাইরাসের নতুন নতুন ধরন মানুষের মনে আতঙ্ক বাড়িয়ে দিয়েছে। এই পরিস্থিতে কথা বলেছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

তিনি বলেন,করোনাভাইরাস নিয়ে আতঙ্কিত না হয়ে, সচেতন থাকুন। এ নিয়ে কোনও গুজবে কান দিবেন না।

মঙ্গলবার (৬ জুলাই) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি এসব কথা বলেন। করোনাভাইরাসের সতর্কতাবিষয়ক ওই পোস্টে তিনি স্বাস্থ্যসেবা, জরুরি সহায়তা ও ভ্যাকসিন সম্পর্কিত বিষয়াদিও তুলে ধরেন।

কোনও তথ্য শুনে বিশ্বাস করার আগে তা যাচাই করার আহ্বান জানিয়ে কোভিড-১৯ সংক্রান্ত জরুরি প্রয়োজনীয় নাম্বারগুলো তিনি সেখানে উল্লেখ করেন।

সজীব ওয়াজেদ জয় জানিয়েছেন, জাতীয় তথ্য সেবা: ৩৩৩, স্বাস্থ্য বাতায়ন: ১৬২৬৩, আইইডিসিআর: ১০৬৫৫।

এছাড়া তিনি ওই পোস্টে আরও কিছু হটলাইন নাম্বার উল্লেখ করেন। সেগুলো হলো: ০১৩১৩৭৯১১৩০,০১৩১৩৭৯১১৩৮,০১৩১৩৭৯১১৩৯, ০১৩১৩৭৯১১৪০, ০১৩২১১৭৩৮৬৫।

সান নিউজ/এনএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা