জাতীয়

প্রধানমন্ত্রীকে ফোন করে ধন্যবাদ বিপ্লব কুমারের

সান নিউজ ডেস্ক: ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব উপহার হিসেবে আম পাঠানোর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং জানায়, বিপ্লব কুমার দেব টেলিফোনে মঙ্গলবার (৬ জুলাই) প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

শুভেচ্ছা নিদর্শন হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রী রোববার (৫ জুলাই) ত্রিপুরা মুখ্যমন্ত্রীর জন্য আম পাঠান।

টেলিফোনে কথা বলার পর মুখ্যমন্ত্রী নিজেই তার সামাজিক যোগাযোগ মাধ্যমে এ কথা জানান। তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, উপহার হিসেবে আম পাঠানোর জন্য আজ টেলিফোনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই। তার স্বাস্থ্যের বিষয়ে ও বাংলাদেশের কোভিড পরিস্থতির খোঁজ-খবর নিই। আমি শেখ হাসিনা ও তার পরিবারের সুস্থতা কামনা করি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ইন্দো-বাংলাদেশ সম্পর্ক আরও সুদৃঢ় হোক।

প্রায় তিন হাজার কেজি আম বেনাপোল, আখাউড়া এবং তামাবিল স্থলবন্দর দিয়ে ভারতে পাঠানো হয়। শেখ হাসিনা তার শ্বশুরবাড়ি রংপুরের হাড়িভাঙ্গা আম ভারতের রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এবং মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমার কাছে পাঠান।

হাড়িভাঙ্গা আম প্রধানমন্ত্রী শেখ হাসিনার খুব প্রিয়। ভারতে এই জাতের আম পাওয়া যায় না। তিনি শুভেচ্ছা হিসেবে ভারতের নেতাদের কাছে এই আম পাঠিয়েছেন।

রোববার দুপুরে বেনাপোল স্থলবন্দর ও কাস্টমসের আনুষ্ঠানিকতা শেষে ভারত-বাংলাদেশ জিরো পয়েন্টে কলকাতাস্থ ডেপুটি হাইকমিশনের প্রথম সচিব রাজনৈতিক মো. সামিউল কাদের উপহারের আম বোঝাই ট্রাকটি বুঝে নেন। উপহারসামগ্রীর মধ্যে ছিল ২ হাজার ৬০০ কেজি মৌসুমি আম। ২৬০টি কার্টনে করে আমগুলো ভারতে পাঠানো হয়।

সাননিউজ/এফএআর/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা