জাতীয়

প্লেব্যাক সম্রাট চলে যাওয়ার এক বছর

সান নিউজ ডেস্ক : ‘প্লেব্যাক সম্রাট’ বাক্যটুকু মোটেই আবেগীতাড়িত নয় বরং যথাযথ। এন্ড্রু কিশোর ছিলেন সত্যিকারের প্লেব্যাক সম্রাট। তার কণ্ঠের ছোঁয়ায় অধিকাংশ গানই শ্রুতিমধুর হয়ে উঠেছে। তেমনি গান যে কেবল সুরের খেলা নয় কখনও অভিনয় সেটা তার হাত ধরেই পরিচিতি পেয়েছে। দেশে তিনি একমাত্র কণ্ঠশিল্পী যার গানে অভিনয় খেলত। আজ মঙ্গলবার (৬ জুলাই) দেশের কিংবদন্তী কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোরের প্রথম মৃত্যুবার্ষিকী। গেল বছরের এই দিনে সঙ্গীতাঙ্গনে এক রকম শূন্যতা দিয়ে চলে গেছেন এই শিল্পী। তবে তাঁর গেয়ে যাওয়া ১৫ হাজারেরও বেশি গান রয়েছে আগের মতোই জীবন্ত।

১৯৫৫ সালের ৪ নভেম্বর রাজশাহীতে জন্ম নিয়েছিলেন এন্ড্রু কিশোর। তিনি তিন দশকেরও বেশি সময় গান গেয়ে একাই রাজত্ব করেছেন বাংলা সিনেমায়। শারীরিক অসুস্থতার জন্য ২০১৯ সালের ৯ সেপ্টেম্বর তাঁকে সিঙ্গাপুরে নেয়া হয়। সিঙ্গাপুরে যাওয়ার পর ১৮ সেপ্টেম্বর এন্ড্রু কিশোরের শরীরে ধরা পড়ে ক্যান্সার।

টানা কয়েকমাস চিকিৎসার পর চিকিৎসকরা হাল ছেড়ে দিলে এন্ড্রু কিশোরের ইচ্ছাতেই গত বছরের (২০২০) জুলাই মাসে তাঁকে দেশে আনা হয়। তাঁকে ২০ জুলাই রাজশাহী নগরীর মহিষবাথানে বোন ডা. শিখা বিশ্বাসের বাসায় নেয়া হয়। এরপর ৬ জুলাই সন্ধ্যায় তিনি মারা যান। ১৫ জুলাই রাজশাহী সার্কিট হাউস সংলগ্ন এলাকায় খ্রিষ্টানদের কবরস্থানে সমাহিত করা হয় তাঁকে।

প্রথম মৃত্যুবার্ষিকীতে মঙ্গলবার বিকালে পরিবারের পক্ষ থেকে প্রার্থনার আয়োজন করা হবে। এর আগে বিকাল ৪টায় রাজশাহী সিটি চার্চেও প্রার্থনা করা হবে। করোনা মহামারিতে স্বাস্থ্যবিধি মেনে খুবই স্বল্প পরিসরে এসব আয়োজন হবে। এতে এন্ড্রু কিশোরের পরিবারের সদস্য এবং হাতেগোনা কয়েকজন ঘনিষ্ঠজন অংশগ্রহণ করবেন।

এছাড়া এন্ড্রু কিশোরের প্রতিষ্ঠিত ওস্তাদ আব্দুল আজিজ বাচ্চু স্মৃতি সংসদ মঙ্গলবার অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করবে। রাতে ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠিত হবে একটি স্মরণসভা।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা