জাতীয়

শাহবাগে র‌্যাবের ভ্রাম্যমাণ অভিযান 

জাহিদ রাকিব

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে চলমান বিধিনিষেধের ষষ্ঠদিনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে র‌্যাপিড একশন ব্যাটালিয়ান (র‌্যাব)। মঙ্গলবার (৬ জুলাই) রাজধানীর শাহবাগ এলাকায় এই অভিযান পরিচালনা করে র‌্যাব-৩ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু।

তিনি বলেন, জীবনের প্রয়োজনে সকলকে সরকারের বিধিনিষেধ মেনে চলতে হবে।

পলাশ কুমার আরও বলেন, আমাদের সর্বোচ্চ চেষ্টা চলছে মানুষ যাতে বিনাকারণে বাসা থেকে বের না হয় সে বিষয়ে সচেতনতা সৃষ্টি করা। পাশাপাশি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাক্স ও হ্যান্ড-স্যানিটাইজার বিতরণ করা হচ্ছে।

তিনি অভিযোগ করে বলেন, অনেকে পুরান ঢাকায় যাচ্ছেন কেনা-কাটার জন্য। ফলে আমরা তাদের জরিমানার আওয়াতায় নিয়ে আসছি।
এক চেক নিয়ে তিনজন যাচ্ছিলেন ব্যাংকে, আমরা তাদেরও আইনের আওতায় নিয়ে এসেছি। কারো কাছ থেকে সন্তোষজনক কোনো উত্তর না পেলে জরিমানা করা হচ্ছে।

জাহাঙ্গীর যাচ্ছিলেন ঝিগাতলা থেকে ফকিরাপুলে। দোকানে চুরি হওয়ায় তারা সেখানে যাচ্ছিলেন। এ সময় র‌্যাব তাদের ৫০০ টাকা জরিমানা করে।

এদিকে সোমবার (৫ জুলাই) বিধিনিষেধ বাস্তবায়নে দেশব্যাপী র‌্যাবের ১৯০টি টহল ও ২০৬টি চেকপোস্ট পরিচালনা করা হয়। বিনা প্রয়োজনে মানুষের চলাচল নিয়ন্ত্রণে র‌্যাবের জনসচেতনতামূলক মাইকিং, লিফলেট বিতরণ ও বিনামূল্যে মাস্ক বিতরণ কর্মসূচিও চলমান ছিল।

এছাড়াও র‌্যাব জেলা প্রশাসনের সাথে সমন্বয়ের মাধ্যম দেশব্যাপী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে। বিনা প্রয়োজনে গাড়ি নিয়ে বের হওয়া, জরুরি প্রয়োজন ছাড়া রাস্তায় অনর্থক ঘোরাফেরা করা, মাস্ক পরিধান না করা, মোটরসাইকেলে দু’জন আরোহণ করাসহ অন্যান্য বিধিনিষেধ অমান্য করায় দেশব্যাপী পরিচালিত ৪২টি ভ্রাম্যমাণ আদালতে ৩৫০জনকে ২ লাখ ৯৫ হাজার ৬১৫ টাকা জরিমানা করা হয়।

উল্লেখ্য, করোনা মোকাবিলায় সরকার ৭দিন কঠোর বিধিনিষেধ আরোপ করেছে। এই সময় মন্ত্রিপরিষদ থেকে বলা হয়েছে জরুরি প্রয়োজন ছাড়া কেউ যাতে বাসা থেকে বের না হয়।

সান নিউজ/জেআই/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা