জাতীয়

দুই অনুরোধ করে গেলেন বাবুনগরী, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে সোমবার (৫ জুলাই) রাতে বৈঠক করেছেন হেফাজতে ইসলামের আমির জুনায়েদ বাবুনগরী। এসময় বাবুনগরী সরকারের প্রতি দুটি অনুরোধ করেছেন।

বৈঠ‌ক শেষে একটি জাতীয় পত্রিকাকে স্বরাষ্ট্রমন্ত্রী ব‌লে‌ছেন, চলমান লকডাউ‌নে বন্ধ থাকা কওমি মাদ্রাসা খু‌লে দি‌তে এবং মাদ্রাসা ছাত্র-শিক্ষক‌দের গ্রেপ্তার না করতে সরকা‌রকে অনু‌রোধ ক‌রে‌ছেন হেফাজত আমির। তা‌কে বলা হ‌য়ে‌ছে, ক‌রোনা প‌রি‌স্থি‌তি পর্যা‌লোচনা ক‌রে মাদ্রাসা খোলার বিষ‌য়ে সিদ্ধান্ত নে‌বে সরকার। আর নি‌র্দোষ কাউকে গ্রেপ্তার করা হ‌বে না।

রাত সাড়ে ৮টার দিকে স্বরাষ্ট্রমন্ত্রীর ধানমন্ডির বাসভবনে প্রবেশ করেন ধর্মভিত্তিক সংগঠনটির প্রধান। সাড়ে ১০টার দিকে বের হয়ে যান। তার সঙ্গে ছিলেন হেফাজতের মহাসচিব নূরুল ইসলাম জিহাদী। ফিরেও যাওয়ার সময় সাংবাদিকরা জানতে চাইলেও তিনি জানাননি ‘কী কথা হলো স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে।’

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফরের সময় দেশজুড়ে তাণ্ডব চালায় হেফাজতে ইসলাম। এরপর থেকেই সংগঠনটির প্রতি চড়াও হয় সরকার।

সংগঠনটির শীর্ষ পর্যায়ের অন্তত ৫০ নেতাকে এরইমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। তাদের সবাইকে সহিংসতার একাধিক মামলায় রিমান্ডেও নেওয়া হয়।

গ্রেপ্তার থামাতে এর মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তিনবার হেফাজতের মহাসচিব নূরুল ইসলাম জিহাদীর নেতৃত্বে সাক্ষাৎ করে সংগঠনটির একটি প্রতিনিধিদল। কিন্তু ধরপাকড় থামছে না। এবার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করে গেলেন বাবুনগরী।

হেফাজতে ইসলামের একাধিক সূত্র জানিয়েছে, স্বাস্থ্য চেকআপের উদ্দেশে সোমবার সকালে হাটহাজারী থেকে ঢাকায় পৌঁছান বাবুনগরী। তবে তার মূল উদ্দেশ্য স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করা। বৈঠকে গ্রেপ্তার হেফাজত নেতাদের মুক্তি ও কওমি মাদ্রাসা খুলে দেওয়ার দাবি তুলে ধরেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা