জাতীয়

প্রেমের বিয়ের বছরের মাথায় আত্মহত্যা তানিয়ার

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মগবাজারে দাম্পত্য কলহের জেরে তানিয়া আকতার (২০) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

সোমবার (৫,জুলাই) রাত ৮টার দিকে চেয়ারম্যান গলির মধুবাগ পাঁচতলা ভবনের তৃতীয় তলায় ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। চিকিৎসক সাড়ে ৯টায় মৃত ঘোষণা করেন।

তানিয়ার বোন রাজিয়া সুলতানা বলেন, আমার বোন তার স্বামীর সঙ্গে ভাড়া বাসায় থাকতো। আমাদের বাসার কয়েক বাড়ি পরেই তার বাসা। তানিয়ার সঙ্গে মগবাজার পেয়ারাবাগের স্থানীয় বাসিন্দা তৌহিদের প্রেমের সম্পর্ক ছিল। তারা এক বছর আগে বিয়ে করে। বিয়ের পর বেশ কয়েক মাস ভালোই কাটে, বর্তমানে মাঝে মধ্যে তাদের দাম্পত্য জীবনে ঝগড়া লেগেই থাকতো।

তিনি আরও বলেন, সোমবার দুপরে তার স্বামী তাকে মারধর করেছেন। হয়তো এ কারণেই তানিয়া গলায় ফাঁস দিয়েছে। পরে তার স্বামীর পরিবারের পক্ষ থেকে আমাকে জানায়। তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে জানান।

নিহত তানিয়ার শাশুড়ি ইয়াসমিন বলেন, সন্ধ্যায় তানিয়া সবার অগোচরে দরজা বন্ধ করে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয়। পরে দরজা ভেঙে তাকে উদ্ধার করে মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিন বোন এক ভাইয়ের মধ্যে তানিয়া ছিল ছোট। তিনি নারায়ণগঞ্জের আড়াইহাজার নরন্দি গ্রামের শহিদুল ইসলামের মেয়ে।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, মরদেহ ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবিহিত করা হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

অপ্রতিমের মৃত্যুতে শোবিজ তারকাদের ক্ষোভ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা