জাতীয়

বিদেশগামী শিক্ষার্থীদের টিকা দেয়ার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক : বিদেশগামী শিক্ষার্থীদের অগ্রাধিকার ভিত্তিতে করোনার ভ্যাকসিন নিশ্চিতের বিশেষ নির্দেশনা দিয়েছে হাইকোর্ট। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে স্বাস্থ্য অধিপ্তরের মহাপরিচালকের সঙ্গে অ্যাটর্নি জেনারেল অফিসকে কথা বলতে বলা হয়েছে।

বিচারপতি এম ইনায়েতুর রহিমের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ রোববার এ বিষয়ে আদেশ দেয়। অ্যাটর্নি জেনারেল যাতে বিষয়টি খোঁজ নিয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণের কথা বলেন এ জন্য ডেপুটি অ্যাটর্নি জেনারেলকে মৌখিক নির্দেশ দিয়েছে আদালত।

বিদেশগামী শিক্ষার্থীদের টিকা প্রদানের বিষয়টি জরুরি উল্লেখ করে এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি জানিয়ে আদালতে আবেদন করেন সুপ্রিমকোর্টের আইনজীবী এস কে মো. জাহাঙ্গীর আলম।

ভার্চুয়াল শুনানিকালে ডেপুটি অ্যাটর্নি জেনারেল সমরেন্দ্র নাথ বিশ্বাসকে উদ্দেশ্য করে আদালত বলে, ‘বিদেশের শিক্ষাপ্রতিষ্ঠানে অনেক ছাত্রই টাকা দিয়ে ভর্তি হয়ে গেছে। আগস্ট-সেপ্টেম্বর থেকে তাদের সেশন শুরু হয়ে যাবে। এসব শিক্ষার্থীর জন্য কীভাবে টিকার ব্যবস্থা করা যায় অ্যাটর্নি জেনারেলকে এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরে কথা বলতে বলবেন। আপনি নিজেও বলতে পারেন। সব কিছুতে তো অর্ডারের প্রয়োজন হয় না।’

আদালতকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল বলেন, ‘আমি আজই এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরে কথা বলব।’

আইনজীবী এস কে মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘দেশের অনেক শিক্ষার্থী বিদেশে লেখাপড়া করার জন্য এরই মধ্যে বেতনাদি জমা দিয়েছে। তাদের ভর্তি সম্পন্ন হয়েছে। আগামী সেপ্টেম্বর থেকে তাদের ক্লাস শুরু হবে। এ অবস্থায় বিদেশগামী সব শিক্ষার্থীকে জুলাই মাসের মধ্যে টিকার দুটি ডোজ সম্পন্ন করতে হবে। তা না হলে শিক্ষার্থীরা সেখানে যেতে পারবে না।

‘শিক্ষার্থীরা সময়মতো বিদেশ যেতে না পারলে অনেক বড় ক্ষতি হবে। এসব বিবেচনায় বিদেশগামী শিক্ষার্থীদের অগ্রাধিকার ভিত্তিতে টিকা দেয়ার ব্যবস্থা করতে ঘটনাটি আদালতের দৃষ্টিতে আনি। আদালত মৌখিকভাবে অ্যাটর্নি জেনারেল অফিসকে খোঁজ নিয়ে ব্যবস্থা করতে বলেছে। একই সঙ্গে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বরাবর আমাকে একটি লিখিত আবেদন করতে বলেছে।’

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা